বিদায়বেলায় আবেগাপ্লুত পিলু

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ প্রত্যেক শুরুরই একটা শেষ আছে। কোন কিছুই চিরন্তন নয়। কালের নিয়মেই একদিন পুরোনোকে বিদায় নিতে হয়। জায়গা ছেড়ে দিতে হয় নতুনকে। আর নতুন তাঁর নিজের মত করে আপন করে নেয় সবাইকে। চিরন্তন এই নিয়মেই এবার শেষ হচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক “পিলু” (pilu)। পরিবর্তে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক “নিম ফুলের মধু”। ১৩ই নভেম্বরই শেষ বারের মত পর্দায় দেখা যাবে পিলু পরিবারকে। তার আগে রবিবারই হয়ে গেল শেষ দিনের শুটিং। পিলু ধারাবাহিক শেষের খবরে অনুরাগীদের পাশপাশি তাই মন খারাপ অভিনেতা অভিনেত্রীদেরও। শেষ বেলায় আবেগঘন আহির, রঞ্জা, মল্লাররা। আর পিলু? শেষ বেলায় নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অনুরাগীদের উদ্দেশ্যে লম্বা পোস্ট করলেন অভিনেত্রী। পাশে থাকার জন্য জানালেন ধন্যবাদ।

জি বাংলারই জনপ্রিয় রিয়্যালিটি শো ড্যান্স বাংলা ড্যান্স সিজন ১১এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন পিলু ওরফে মেঘা দাঁ (Megha da)। প্রতিযোগিতায় ফাইনালিস্ট হয়েছিলেন মেঘা। এরপরই পিলু চরিত্রে সুযোগ পান তিনি। পিলুই মেঘার প্রথম ধারাবাহিক। স্বভাবতই ধারাবাহিক শেষে চোখে জল অভিনেত্রীর। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পিলুর অফস্ক্রিন এক গুচ্ছ ছবি পোস্ট করে জি বাংলার পুরো টিম এবং পিলুর টিমকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। পাশপাশি ধন্যবাদ জানিয়েছেন অনুরাগীদেরও। মেঘা লিখেছেন, “ধন্যবাদ জি বাংলার পুরো টিম এবং পিলুর টিমকে এত সুন্দর এই জার্নির জন্য, যা আমি আজীবন মনে গেঁথে রাখব”।

পাশপাশি এই ধারাবাহিক থেকে অনেক কিছু শিখেছেন বলেও উল্লেখ করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, “অনেক কিছু শিখলাম এই জার্নিতে যা আমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। সত্যি আপনারা সবাই না থাকলে আমাকে পথ না দেখালে আমি পিলু হয়ে উঠতে পারতাম না। সারাজীবন কৃতজ্ঞ থাকব আমি সবার কাছে”। এখানেই না থেমে অনুরাগীদের উদ্দেশ্যে মেঘা লিখেছেন, “অনেক ভালোবাসা সবসময়। সবাই এইভাবেই আমার পাশে থাকবেন, আর আমাকে ভালোবাসবেন। আর সবশেষে ধন্যবাদ আমার সকল দর্শককে আর আমার ফ্যান পেজগুলোকে, যারা পুরো জার্নিটা এতো ভালোবাসা দিয়ে নিজেদের ঘরের মেয়ে করে তুলেছেন আমাকে। সত্যি জীবনে ভাবিনি এতো ভালোবাসা আর আর্শীবাদ পাব সবার কাছ থেকে। মিস করব সব কিছু, কিন্তু সব শেষে বলব মেঘা পিলুকে খুব মিস করবে.. আজীবন”।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়