‘পর্দায় ‘দুষ্টু’ চরিত্রে অভিনয়ের জন্যে প্রায়শই মানুষের রোষের মুখে পড়তে হত’: গুলশন গ্রোভার

হলিউড থেকে আমাকে বলেছিল, 'আপনি যদি হলিউডে কাজ করতে চান তবে আপনাকে এখানে থাকতে হবে, একটি গ্রিন কার্ড পেতে হবে, অডিশনের জন্য আমাদের কাছে উপলব্ধ হতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের বহুমুখী অভিনেতা গুলশন গ্রোভার। এককালে বলিউডে দাপুটে খলনায়কের মধ্যে অন্যতম ছিলেন তিনি। একগুচ্ছ ব্লকবাস্টার হিট উপহার দিয়েছেন অভিনেতা। একাধিক বলিউড সুপারস্টার সঙ্গেও কাঁধে কাঁধে মিলিয়ে অভিনয় করেছেন। এককালে হিন্দি ছবির অন্যতম আকর্ষণ ছিল খলনায়কের চরিত্রে গুলশানের অভিনয়। তবে গুলশন গ্রোভার বলিউডের ‘খারাপ মানুষ’ হিসাবে পরিচিত হলেও আদতে কিন্তু মানুষটা একেবারে খাঁটি। অভিনেতার অনস্ক্রিন ইমেজের কারণে প্রায়শই তাঁকে বাস্তব জীবনেও মানুষের রোষের মুখে পড়তে হত!

সম্প্রতি, এই প্রসঙ্গে গুলশন গ্রোভার মনীশ পলের পডকাস্টে কথোপকথনে বলেন, “আমার পরিবার সম্পর্কে সবার জানা উচিত। আমি আমার প্রয়াত মায়ের সঙ্গে প্রতিদিন গুরুদ্বারে যেতাম। একদিন এমনই আমি গুরুদ্বারে গিয়েছে মা। তখন বাইরে আমার মাকে দেখেই লোকজন ঝাঁপিয়ে পড়ে জিজ্ঞেসা করে, ‘কি হয়েছে তোমার ছেলের? সে এত সুন্দর ছেলে ছিল, বড়দের সম্মান করত, কিন্তু নিজের নিজের বাবা-মাকেই পরিত্যাগ করল। আমার মা তখন তাঁদের বলার চেষ্টা করেন যে, আমার ছেলে কেবল একজন অভিনেতা, তাঁর বাস্তবিক চরিত্রের সঙ্গে রিলের চরিত্রের কোনও মিল নেই। তাঁরা তাঁকে জিজ্ঞাসা করেছিল, ‘সে কি এখনও তোমার সাথে কথা বলে?’ আসলে তখন আমি দিল্লী ছেড়ে চলে গিয়েছিলাম, তাই সবাই ভেবেছিল দিল্লি ছেড়ে যাওয়ার পর আমি আমার পথ হারিয়ে ফেলেছি।”

অভিনেতা পশ্চিমী দুনিয়াতে তাঁর অবস্থান সম্পর্কে আরও অনেক কথা বলেছেন। দ্য সেকেন্ড জঙ্গল বুক, প্রিজনারস অফ দ্য সান, ব্লাইন্ড অ্যাম্বিশন এবং অন্যদের মতো একাধিক হলিউড সিনেমায় কাজ করেছেন গুলশন। তিনি বলেন, একজন পরামর্শ দিয়েছিলেন সেখানে ক্যারিয়ার গড়তে হলে তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে হবে। কিন্তু অভিনেতা বলিউড ছেড়ে যেতে চান নি কখনই। তিনি বলেন, “হলিউড থেকে আমাকে বলেছিল, ‘আপনি যদি হলিউডে কাজ করতে চান তবে আপনাকে এখানে থাকতে হবে, একটি গ্রিন কার্ড পেতে হবে, অডিশনের জন্য আমাদের কাছে উপলব্ধ হতে হবে। আপনি হলিউড ছবিতে কাজ করতে যাচ্ছেন, কখনও পরবর্তী ফ্লাইট ধরে ভারতীয় ছবিতে ফিরে যাবেন? এটা হবে না”। ওয়ার্কফ্রন্টে, অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট মুভিতে। পরবর্তীতে তাঁকে ইন্ডিয়ান 2 তে দেখা যাবে, যেখানে তিনি কমল হাসানের সঙ্গে অভিনয় করবেন।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং