এই মুহূর্তে

দ্বিতীয়বার হাঁটতে শিখছেন পূজা হেগড়ে

নিজস্ব প্রতিনিধি: বাইরে থেকে দেখলে সবটাই নিমেষেই নজরে পড়ে না, কিন্তু ভেতরের দিকে ঝুঁকলে অনেক কিছুই নজরে পড়বে। একটি চলচ্চিত্র নির্মাতা করতে কলাকূশলীদের থেকে নির্মাতা সবারই কঠোর পরিশ্রম লক্ষ্য করা যায়। যা, সিনেমার এক একটা অ্যাকশন দৃশ্যেই ফুটে ওঠে। আর এইসব দৃশ্যগুলি ফুটিয়ে তুলতে কত কিছুই না ত্যাগ করতে হয় তারকাদের, কিছু কিছু দৃশ্য করতে মারাত্মক চোটও পান অনেকেই। মাস কয়েক আগেই প্রকাশ্যে এসেছি, শ্যুটিং করতে গিয়েই পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছেন দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী পূজা হেগড়ে। জানা যায়, সুস্থ হয়ে উঠতে তাঁর বেশ কিছুদিন সময় লাগবে। অভিনেত্রীর গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। বর্তমানে নিজেকে পুনরুদ্ধারের চেষ্টা করছেন পূজা।

এই অবস্থায় ফের কাজ শুরু করলেন নায়িকা। অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর ভক্তদের উদ্দেশ্যে নিজের স্বাস্থ্য সম্পর্কে আপডেট দিয়েছেন, এবং জানিয়েছেন তিনি জীবনে ফের হাঁটতে শিখছেন। অভিনেত্রী একটি ক্লিপে শেয়ার করেছেন, যেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে, অভিনেত্রী ফিজিওথেরাপিস্টের সহায়তায় একজন ওয়াকারের সাহায্যে হাঁটতে শিখছেন পুনরায়। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, “দুই সপ্তাহ আগে,আমি আমার জীবনে দ্বিতীয়বারের মতো হাঁটতে শিখছি।” যা দেখে ভক্তরা অভিনেত্রীকে ভালবাসায় বর্ষণ করেছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। একজন ভক্ত লিখেছেন, “দ্রুত পুনরুদ্ধার হয়ে যান।”

কী হয়েছিল পূজার?

গত মাসে, পূজা হেগড়ে একটি ছবি এবং আইজি-তে একটি ক্লিপ শেয়ার করে ভক্তদের জানিয়েছিলেন যে, শ্যুটিংয়ের সময় তাঁর গোড়ালিতে আঘাত লেগেছে। ঘটনার পর থেকে কয়েক সপ্তাহ বেড রেস্টে ছিলেন পূজা। কাজের ফ্রন্টে, পূজাকে পরিবর্তীতে দেখা যাবে, সলমন খানের ‘কভি ঈদ কভি দিওয়ালি’তে। যা আগামী বছর দিওয়ালির সময় মুক্তি পাবে। এই ছবিতে তিনি সলমনের বিপরীতে অভিনয় করছেন তিনি। এছাড়াও রোহিত শেঠীর সার্কাস ছবিতেও দেখা যাবে পূজাকে। যেখানে তিনি রনবীর সিং-এর বিপরীতে অভিনয় করছেন। এই ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করছেন তিনি। এছাড়া অভিনেত্রীর হাতে আরও হিন্দি ছবির প্রজেক্ট রয়েছে। পূজা দক্ষিণী সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী। তাঁর অভিনীত ছবির তালিকায়, বেশিরভাগই ব্লকবাস্টার।

Published by:

Share Link:

More Releted News:

বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

শুরু হল ‘বহুরূপী ২’-এর শুটিং, প্রথম শট কলকাতাতেই, বিশেষ চমক যিশুর

দীপিকা কক্করের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে শোয়েব ইব্রাহিম, চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে

লতা-আশা ইনস্টিটিউট! কিংবদন্তি দুই বোনের নামে পুনেতে তৈরি হচ্ছে বিশাল হাসপাতাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ