চারতলা থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় ইউটিউবারের

তে যেমন তাঁদের রোজগার হচ্ছে তেমনি আয়ও হচ্ছে। যাই হোক, সম্প্রতি খবরে এসেছে অরুণাচল প্রদেশের জনপ্রিয় ইউটিউবার রূপচি টাকু-যিনি সোশ্যাল মিডিয়ায় 'পুকুমন' বলে পরিচিত ছিলেন,

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাদ থেকে পড়ে অকালেই চলে গেলেন অরুণাচল প্রদেশের জনপ্রিয় ইউটিউবার রূপচি টাকু। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পাচ্ছে প্রচুর ব্লগার। নিত্যদিনের ব্লগ শেয়ার করে বা কোনও দক্ষতার ভিডিও শেয়ার করে সহজেই নেটপাড়ার মন জিতে নিচ্ছেন সোশ্যাল ব্লগাররা। এতে যেমন তাঁদের রোজগার হচ্ছে তেমনি আয়ও হচ্ছে। যাই হোক, সম্প্রতি খবরে এসেছে অরুণাচল প্রদেশের জনপ্রিয় ইউটিউবার রূপচি টাকু-যিনি সোশ্যাল মিডিয়ায় ‘পুকুমন’ বলে পরিচিত ছিলেন, তিনি গতকাল ১১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভাড়া বাড়ির চতুর্থ তলা থেকে পড়ে মারা গিয়েছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৬ বছর বলে জানিয়েছেন অরুণাচল প্রদেশের ক্যাপিটাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রোহিত রাজবীর। ঘটনার পরপরই টাকুকে আরকে মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আগেই সোশ্যাল ইউজারের মৃত্যু হয়। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি এটি একটি দুর্ঘটনা, তা জানা যায়নি। পুলিশ জানিয়েছেন, BNNS ১৯-ধারায় টাকুর অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। এবং তাঁর মৃত্যুর পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্যে পুলিশের একটি টিম গঠন করা হয়েছে। আর পুলিশের প্রাথমিক অনুমান, তাঁর মৃত্যু কোনও দুর্ঘটনাজনিত কারণেই ঘটেছে। কারণ তিনি আপাত দৃষ্টিতে দৃষ্টিগত প্রতিবন্ধী ছিলেন।

চশমা ছাড়া তেমন কিছু দেখতে পেতেন না। তাই হয়তো ভুলবশত বাড়ির বারান্দা থেকে পড়ে মারা গিয়েছেন তিনি। টাকু মুলত তাঁর ইউটিউব চ্যানেলে আকর্ষণীয় বিষয়বস্তুর ভিডিও শেয়ার করতেন। সেটাই তাঁর চ্যানেলের বিশেষত্ব ছিল। তাঁর ফলোয়ারর্সের সংখ্যা শুধু দেশেই সীমাবদ্ধ ছিল না, বিদেশেরও অনেক অনুসরণকারী ছিল।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস