ফের টলিপাড়ায় বিয়ের সানাই, সাতপাকে বাঁধা পড়তে চলেছেন প্রিয়াঙ্কা ও শুভ্রজিৎ

শোনা গিয়েছে, আগামী অক্টোবর মাসের আইনি বিয়ে সারবেন শুভ্রজিৎ ও প্রিয়াঙ্কা। আর একই সঙ্গে আশীর্বাদ ও বাগদান পর্ব সারবেন তারকা জুটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের পাশাপাশি টলিউডেও খুশির সানাই। এই মূহুর্তে বলিউডে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ে নিয়ে চলছে তুমুল চর্চা। আজ ২৩ জুন সাতপাকে বাঁধা পড়ছেন বলিউডের জনপ্রিয় তারকা জুটি। আর মেয়ের বিয়ে উপলক্ষে সেজে উঠেছে শত্রুঘ্ন সিনহার মুম্বইয়ের বাংলো ‘রামায়ণ’। বলিউডের পাশাপাশি টলিউডেও খুশির সানাই। খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে চলেছেন বাংলা টেলিভিশনের এলিজেবল ব্যাচেলর শুভ্রজিৎ সাহা (Subhrojit Saha)। পাত্রী টলিউডের জনপ্রিয় টেলিভিশন নায়িকা প্রিয়াঙ্কা মিত্র। এই মূহুর্তে জি বাংলার ‘অষ্টমী’ সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা মিত্র।

অন্যদিকে শুভ্রজিৎ ‘নয়নতারা’ ধারাবাহিকের অংশ। শোনা গিয়েছে, আগামী অক্টোবর মাসের আইনি বিয়ে সারবেন শুভ্রজিৎ ও প্রিয়াঙ্কা। আর একই সঙ্গে আশীর্বাদ ও বাগদান পর্ব সারবেন তারকা জুটি। এরপর তাঁরা আনুষ্ঠানিক বিয়ের আগামী বছরে সেরে ফেলবেন, তবে এখনও দিনক্ষণ পাকা হয়নি। বহুদিন ধরেই বাংলার সিরিয়ালে অভিনয় করছেন প্রিয়াঙ্কা মিত্র। তৃণা সাহার ‘খড়কুটো’-ধারাবাহিকের মাধ্যমে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন প্রিয়াঙ্কা মিত্র। ‘রাখিবন্ধন’ সিরিয়ালের মাধ্যমে অভিনয়ের সফর শুরু করেন শুভ্রজিৎ। ধারাবাহিকে বন্ধনের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালে যদুনাথের চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন শুভ্রজিৎ, এই মুহূর্তে তিনি সান বাংলার ‘নয়নতারা’ সিরিয়ালে সমুদ্রের চরিত্রে অভিনয় করছেন।

অভিনয়ের সূত্রেই শুভ্রজিৎ এবং প্রিয়াঙ্কার আলাপ। তবে বন্ধুত্ব তাঁদের বহুদিনের। মাঝে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের প্রাক্তন প্রেমিকের সঙ্গে ডেটিং করছিলেন প্রিয়াঙ্কা মিত্র। কিন্তু কিছুদিনের মধ্যে তাঁদের ব্রেকাপ হয়ে যায়। এবার শুভ্রজিতের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রিয়াঙ্কা মিত্র। ইদানীং সমাজমাধ্যম খুললেই প্রিয়াঙ্কা আর শুভ্রজিতের ছবি দেখা যেত। এরপর থেকেই তাঁদের সম্পর্কের গুঞ্জন। বিয়ের বিষয়ে অভিনেত্রী একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অনেকে ছবি দেখিয়ে তাঁদের সম্পর্কের কথা আঁচ করেছেন। কিন্তু তাঁদের সম্পর্ক বেশ দীর্ঘ দিনের। তবে বিয়ের বিষয়ে এক্ষুনি কিছু ফাঁস করতে রাজি নন প্রিয়াঙ্কা মিত্র।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল