বোনের বাগদানে শহরে এলেন প্রিয়াঙ্কা চোপড়া, সঙ্গে নেই সন্তান এবং স্বামী

নিরামিষ থেকে শুরু করে হরেক রকমের রেসিপি রয়েছে মেনুতে, থাকছেন করণ জোহর, সানিয়া মির্জা-সহ ১৫০ জন অতিথি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড জুড়ে বিয়ের সানাই। আপাতত দেশ মেতেছে রাঘব-পরিণীতির বাগদানে। এখনও যুগল তাঁদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা করেননি। কিন্তু তাঁদের মুম্বইয়ের বাড়ির সাজ গোজ, আপ নেতা রাঘব চাড্ডার সরকারি অফিসের সাজগোজ, পরিণীতির দিল্লির বাড়ির সাজগোজ প্রমাণ করে তাঁদের বাগদানের প্রস্তুতি তুঙ্গে। আপাতত দিল্লিতেই বসেছে তাঁদের বাগদানের আসর। নিরামিষ থেকে শুরু করে হরেক রকমের রেসিপি রয়েছে মেনুতে, থাকছেন করণ জোহর, সানিয়া মির্জা-সহ ১৫০ জন অতিথি। এদিকে পরিণীতির কাজিন প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়াও রাঘব-পরিণীতির বাগদানের কথা নিশ্চিত করেছেন গতকাল। এদিকে বোনের বিয়েতে প্রিয়াঙ্কা চোপড়া থাকবেন না তা কি হয়! অনুষ্ঠানের জন্য আজ সকাল সকাল দিল্লিতে পৌঁছেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিমানবন্দরে পাপারাজ্জিদের অভ্যর্থনা জানিয়েছেন।

ইনস্টাগ্রামে পাপারাজ্জো অ্যাকাউন্ট প্রিয়াঙ্কার বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার একটি ক্লিপ শেয়ার করা হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া দিল্লিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পাপারাজ্জিদের ‘নমস্তে’ দিয়ে স্বাগত জানান। প্রিয়াঙ্কার পরণে ছিল একটি হালকা বাদামী সোয়েটশার্ট এবং ম্যাচিং প্যান্ট, কালো টুপি, ম্যাচিং জুতা এবং গাঢ় সানগ্লাস। অভিনেতা একটি কালো ব্যাগও বহন করেছিলেন। অভিনেতা তার গাড়ির দিকে যেতে যেতেই হাসিমুখে পাপারাজ্জিকে হাত জোড় করে অভ্যর্থনা জানান। এর আগে, একটি ফ্যান অ্যাকাউন্ট প্রিয়াঙ্কার একটি ছবি শেয়ার করেছিল যখন তিনি লন্ডন বিমানবন্দরে একজন ভক্তের সঙ্গে পোজ দিচ্ছিলেন। প্রিয়াঙ্কা শনিবার তাঁর দিল্লির বাড়ি কাপুরথালা হাউসে পরিণীতি চোপড়া এবং রাঘবের বাগদানে অংশ নেবেন।

সংবাদ সংস্থা এএনআই-এর মতে, শনিবার অনুষ্ঠানটি সন্ধ্যা ৫ টায় শুরু হবে এবং শিখ রীতি অনুযায়ী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি শুরু হবে সুখমনি সাহেব পাঠের মাধ্যমে এবং সন্ধ্যা ৬টায় আরদাসের মাধ্যমে। রিপোর্ট অনুযায়ী, ইভেন্টে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। প্রিয়াঙ্কা ছাড়াও অনুষ্ঠানে থাকবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছিল স্যাম হিউহানের সঙ্গে লাভ এগেইন ছবিতে। তিনি বর্তমানে রিচার্ড ম্যাডেনের সঙ্গে সিটাডেলে ফিচার করেছেন। এছাড়া পরিনীতিকে শেষ দেখা যায়, উঁচাইতে। পরবর্তীতে তাঁকে দিলজিৎ দোসাঞ্জার সঙ্গে চমকিলাতে দেখা যাবে। 

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!