প্রিয়াঙ্কা চোপড়ার কটাক্ষের মুখে পড়লেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বর্তমান দিনে পুরো দুনিয়াটাই আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক ইনস্টাগ্রামে কোন সেলিব্রিটি কাকে ফলো করছে, আর কোন সেলিব্রিটি কাকে আনফলো করছে, তার উপরেই বিচার করা হয় কোনও একজন সেলিব্রিটির সঙ্গে তার সহকর্মীদের কার কি সম্পর্ক। আর এবার কমেডিয়ান হাসান মিনহাজকে ইনস্টাগ্রামে আনফলো করলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই(Malala Yousufzai)। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। মালালার বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও(Priyanka Chopra)। হাসানের পোস্ট নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “ছিঃ মালালা ছিঃ, আশা করি হাসান এতে মজার পাওয়ার থেকে বেশি আঘাত পাবে”।

উল্লেখ্য সম্প্রতি হাসান মিনহাজ তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে হাসান বলেছেন, “৪ঠা অক্টোবর, আমি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালাকে নিয়ে একটি রসিকতা করেছিলাম। আমি বলেছিলাম মালালা আমাকে ইনস্টাগ্রামে অনুসরণ করে এবং আমি তাকে অনুসরণ করি না। এরপরই ৫ ই অক্টোবর, মালালা জিজ্ঞাসা করে এই লোকটি কে? এবং সে আমাকে ইনস্টাগ্রামে আনফলো করেছে। আমি দুঃখিত মালালা, আমাকে অনুসরণ করুন। যদিও আমি জানি না আমি আপনাকে অনুসরণ করব কিনা”। হাসানের এই পোস্টের পরিপ্রেক্ষিতেই মালালার সমালোচনা করেন প্রিয়াঙ্কা।

যদিও এই ঘটনায় হাসানের অনুরাগীরা মালালার পক্ষ্য নিয়েই কথা বলেছেন। একজন ভক্ত মন্তব্য করেছেন, “আপনার কমেডির একটা ব্র্যান্ড আছে এটি সেই সম গুনমান সম্পন্নম নয়। মালালা আপনাকে অনুসরণ করেন কারণ তিনি মনে করে আপনি মজার। আপনার তাকে অনুসরণ করা উচিত। কারণ তিনি নারীদের শিক্ষার অধিকারের জন্য লড়াই করছেন”। আরও একজন অনুরাগী লিখেছেন “হাহা এমন একটি ছোট পিটার! আশা করি মালালা ফলো করবে এবং তারপর ফলো ব্যাক করার সাথে সাথে আনফলো করবে”।

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের