নিউইয়র্কে নিজের রেস্তোরাঁ ‘সোনা’-থেকে সরে দাঁড়ালেন প্রিয়াঙ্কা, কার হাতে দায়িত্ব দিলেন?

সম্প্রতি অভিনেত্রীর একজন প্রতিনিধি পিপলকে নিশ্চিত করেছেন যে "প্রিয়াঙ্কা সোনায় তার অংশীদারিত্ব থেকে সরে এসেছেন।"

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বলিউড তারকারা অভিনয়ের পাশাপাশি একেকজন পাক্কা ব্যবসাদারও হয়ে উঠছেন। ইতিমধ্যেই ব্যবসায়ী হিসেবে নাম কামিয়ে নিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন থেকে প্রিয়াঙ্কা চোপড়া, আমির খান, ক্যাটরিনা কাইফ প্রমুখ।

তবে প্রিয়াঙ্কা চোপড়া আজকের নয়, বিদেশে স্থায়ী হওয়ার পর থেকেই ব্যবসায়িক খাতে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। একটা নয়, একাধিক ব্যবসা তাঁর। বিউটি ব্র্যান্ড, রেস্তোরাঁ, চিনামাটির ঘর সাজানোর প্রোডাক্ট, একাধিক ব্যবসা তাঁর। তবে সম্প্রতি শোনা গেল, প্রিয়াঙ্কা নিউইয়র্কে তাঁর বন্ধুর সঙ্গে শুরু করা রেস্তোরাঁর ব্যবসা থেকে সরে এসেছেন। এখন রেস্তোরাঁ একাই সামলাবেন সহ-প্রতিষ্ঠাতা মনীশ কে. গোয়াল। প্রিয়াঙ্কার নিউইয়র্কের রেস্তোরাঁর নাম সোনা।

ভারতীয় স্বাদে পরিপূর্ণ এই রেস্তোরাঁ সফর শুরু করেছিল দুই বছর আগে। আসলে প্রিয়াঙ্কা চোপড়ার দিগন্ত এখন অনেকটাই প্রসারিত। তাই হয়তো নিউইয়র্ক ভিত্তিক রেস্তোরাঁ অংশীদারিত্ব থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী। আমেরিকার মতো জায়গায় অভিনেত্রীর রেস্তোরাঁ দিয়েছিল ভারতীয় খাবারের সমৃদ্ধ স্বাদ। সম্প্রতি অভিনেত্রীর একজন প্রতিনিধি পিপলকে নিশ্চিত করেছেন যে “প্রিয়াঙ্কা সোনায় তার অংশীদারিত্ব থেকে সরে এসেছেন।” এদিকে মণীশ নেতৃস্থানীয় ম্যাগাজিনকে বলেছেন, প্রিয়াঙ্কা ছিলেন রেস্তোরাঁটির পিছনের সৃজনশীল শক্তি। সোনাকে জীবিত করা তাঁর ক্যারিয়ারে একটি গর্বিত এবং তাৎপর্যপূর্ণ মুহূর্ত ছিল। প্রিয়াঙ্কাকে শেষবার রিচার্ড ম্যাডেন এবং স্ট্যানলি টুকির সঙ্গে ‘সিটাডেল’-এ দেখা গিয়েছিল। এর পরে তাঁকে দেখা যাবে, স্যাম হিউহান এবং সেলিন ডিওনের বিপরীতে রোমান্টিক কমেডি ‘লাভ এগেইন’ এবং ইদ্রিস এলবা এবং জন সিনার সাথে ‘হেডস অফ স্টেট’এ।

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!