পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পদ্মভূষণে ভূষিত অলকা ইয়াগনিক

পদ্মশ্রী সম্মান পেলেন 'টলিউড ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বপ্নপূরণ! পদ্মশ্রী সম্মান পেলেন ‘টলিউড ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। সেই তালিকায় পদ্মশ্রী ক্যাটাগরিতে নাম রয়েছে বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও। সরস্বতী পুজোর আগের দিন মুক্তি পেয়েছে অভিনেতার নতুন ছবি, ‘বিজয়নগরের হীরে’। এই ছবির মাধ্যমেই চারবছর পরে বড়পর্দায় কামব্যাক করলেন ‘কাকাবাবু’। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা সিনেমার প্রাণ। বাংলা সিনেমার প্রতি তাঁর অবদান অনস্বীকার্য। সেই অবদানকে মাথায় রেখেই পদ্মশ্রী প্রাপকদের তালিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম জুড়ল কেন্দ্র। এদিকে বহুদিনের স্বপ্ন পূরণ হল বলিউডের কিংবদন্তি গায়িকা অলকা ইয়াগনিক।

আজ ঘোষিত পদ্ম পুরস্কার তালিকায় কিংবদন্তি গায়িকা অলকা ইয়াগনিক-কে শিল্পকলায় অসামান্য অবদানের জন্য ভারতের অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মভূষণ’ (Padma Bhushan) সম্মানে ভূষিত করা হয়েছে। এদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাংলা সিনেমা জগতের এক অনন্য নাম। ১৯৬৮ সালে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। তখন তিনি ছিলেন শিশু শিল্পী। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত ‘ছোট্ট জিজ্ঞাসাতে’ প্রথম কাজ করেন তিনি। তবে নায়ক হিসাবে তাঁর প্রথম আত্মপ্রকাশ ১৯৮৩ সালে, দু’টি পাতা ছবির মাধ্যমে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। বুম্বা দার ঝুলিতে ঢুকেছে একের পর এক সিনেমা, দেশজুড়ে মিলেছে খ্যাতি। বাংলা সিনেমার বাইরে হিন্দি সিনেমা, ওয়েবসিরিজেও কাজ করেছেন তিনি। বিশ্ব ইতিহাসে বাংলা সিনেমার মান আরও বাড়িয়েছেন তিনি। তাই এখনও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে টলিউডের অভিভাবক বলা হয়। প্রায় তিনশোর বেশি বাংলা সিনেমায় কাজ করেছেন তিনি। অন্যদিকে দেশের সঙ্গীত মহলের একজন খ্যাতনামা গায়িকা অলকা ইয়াগনিক। নব্বইয়ের দশক থেকে তিনি বলিউড সিনেমায় প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করছেন। তাঁর কন্ঠে একাধিক সুপারহিট গান পেয়েছে বলিউড। বহু বিতর্কের পর অবশেষে পদ্ম পুরস্কারে ভূষিত হতে চলেছেন গায়িকা।

এছাড়া মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান দেওয়া হচ্ছে সদ্য প্রয়াত বলিউড অভিনেতা  ধর্মেন্দ্রকে। পদ্মশ্রীতে ভূষিত করা হচ্ছে ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মাকে। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন, অ্যাডম্যান পীযূষ পান্ডে, গায়ক অলকা ইয়াগনিক পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন। রবিবার (২৫ জানুয়ারী) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে, ২০২৬ সালের জন্য পদ্ম পুরষ্কার পাওয়া নয়জন ক্রীড়াবিদের মধ্যে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং বর্তমান মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। রোহিত-হরমন ছাড়াও খেলোয়াড়দের মধ্য পুরষ্কার পাচ্ছেন শ্রী বিজয় অমৃতরাজ, শ্রী বলদেব সিংহ , শ্রী ভগবানদাস রাইকওয়ার, হরমনপ্রীত কৌর ভুলার, শ্রী কে পাজানিভেল, শ্রী প্রবীণ কুমার, মিসেস সবিতা পুনিয়া, শ্রী ভ্লাদিমার মেস্তভিরিশভিলি। তাঁদের
ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া ২০২৬ সালে শিল্পকলায় বিশেষ অবদানের জন্য বাংলা থেকে মোট ১১ জন পদ্মশ্রী পাচ্ছেন। নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়, তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ, তবলাবাদক কুমার বসু, কাঁথাশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, সন্তুর বাদক তরুণ ভট্টাচার্য, সাহিত্যিক অশোক কুমার হালদার, গম্ভীর সিংহ ইয়নজন, মহেন্দ্রনাথ রায় ও রবিলাল টুডু। চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য পাচ্ছেন হৃদ্‌রোগের চিকিৎসক সরোজ মণ্ডল।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫