ছেলে রৌনককে সঙ্গে নিয়ে কাতার বিশ্বকাপের ময়দানে রচনা বন্দ্যোপাধ্যায়

এছাড়া কাতারে এই মুহূর্তে আর্জেন্টিনার সমর্থকরা ঠিক কতটা উত্তেজনার বন্যা বইয়ে দিয়েছেন সবটাই ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিশ্বকাপের ফাইনালে জায়গা হাঁকিয়ে নিয়েছেন লিওনেল মেসির দল আর্জেন্টিনা। কোটি কোটি ভক্তদের প্রার্থনা বিফলে যায়নি, ৩-০ গোলে ক্রোয়েশিয়া কে হারিয়ে ফাইনালের দরবারে মেসির দল। আর্জেন্টিনার জয় কামনাতেই এখন গোটা বিশ্ব মজে রয়েছেন। তবে এত আনন্দের মাঝেও একটি খারাপ খবরে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে মেসি ফ্যানেদের। তা হল, ১৮ ডিসেম্বরই শেষ খেলবেন মেসি, এরপরেই তিনি অবসর নিচ্ছেন।

যা কিনা মেসি ফ্যানেদের কাছে অনেক বড় ধাক্কা। যাই হোক, এই মুহূর্তে কাতার বিশ্বকাপে ভিড় জমিয়েছেন ভুরি ভুরি বলিউড তারকারা, কে নেই! ডিনো মোরিয়া থেকে শুরু করে মানুষী চিল্লার, করিশ্মা কাপুর, আদিত্য রায় কাপুর, আমির খান, মৌনি রায়, অনন্যা পান্ডে-সহ একাধিক বলিউড তারকা, এদিকে ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ময়দান থেকে পাঠানের প্রচারে শাহরুখ-দীপিকার রওনা দেবেন কাতারের উদ্দেশ্যে। কিন্তু আমাদের বাঙালিরাও কম যায়না। ইতিমধ্যেই কাতার থেকে ঘুরে এসেছেন, গায়িকা আদিত্য মুন্সী থেকে শুরু করে অর্কজা আচার্য, একাধিক টলি তারকারা।

 

View this post on Instagram

 

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee)

এবার সেই তালিকায় যোগ দিলেন বাংলার দিদি নং ওয়ান রচনা বন্দোপাধ্যায়। ছেলে রৌনককে নিয়ে একান্ত যাপনে দুবাই পাড়ি দিয়েছেন অভিনেত্রী রচনা। বিশ্বকাপের মাঠ থেকে মেসির ফাইট চাক্ষুষ করতেই দোহাতে পৌঁছছেন তিনি। সেখান থেকেই বুধবার কয়েকটি ছবি পোস্ট করে নায়িকা তাঁর অভিজ্ঞতা জানালেন। এই প্রথম ছেলেকে নিয়ে মাঠে বসে বিশ্বকাপের লড়াই দেখবেন তিনি। ছবিতে নীল জিন্স টপে দেখা মিলেছে নায়িকার, তবে ছেলেসহ তাঁর সঙ্গে আরও অনেকে ছিলেন। এছাড়া কাতারে এই মুহূর্তে আর্জেন্টিনার সমর্থকরা ঠিক কতটা উত্তেজনার বন্যা বইয়ে দিয়েছেন সবটাই ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী।

বিমানবন্দরে মানুষের কোলাহল, ছেলের উচ্ছ্বাস সবটাই ক্যামেরাবন্দি করে অভিনেত্রী লিখেছেন, “সারাজীবনের সবথেকে মূল্যবান অভিজ্ঞতা”। তবে বিশ্বকাপ দেখেই ফেরার পরিকল্পনা অভিনেত্রীর। যদিও কিছুদিন আগেই নিজের বুটিকের প্রচার সারতে দুবাই পাড়ি দিয়েছিলেন রচনা। এদিকে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি শেষ হতে চলেছে প্রায় ১১ বছর ধরে দাঁপিয়ে বেড়ানো জি বাংলার দিদি নং ১। সূত্রের খবর, দিদি নং ১-এর জায়গাই নাকি দখল করতে পারে ইন্দ্রাণী হালদারের নতুন গেমশো ঘরে ঘরে জী বাংলা। তবে আপাততঃ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের