আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রকাশ্যে রচনা বন্দোপাধ্যায়ের সৌন্দর্যের রহস্য, ফাঁস করলেন রাজশ্রী

নিজস্ব প্রতিনিধি: সিনেমা ছেড়ে এখন বাংলা টেলিভিশনের রানি অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়। প্রায় ১৩ বছর ধরে বাংলার ‘দিদি নং 1’। জি বাংলার এই জনপ্রিয় শোয়ের খ্যাতি এখন দেশ পেরিয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে, দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগিরা খেলতে আসেন। দিদি রচনার সঙ্গে নিজেদের জীবনের নানা ভাঙা-গড়া কাহিনী তুলে ধরেন। সিনেমাতে বোধহয় আর ফিরবেন না তিনি কোনদিনও। দেখতে দেখতে তাঁর অসাধারণ সঞ্চালনার মাধ্যমেই শোয়ের বিস্তৃতি এখন অনেক দূর। প্রায় পঞ্চাশের কাছাকাছি তাঁর বয়স, কিন্তু দেখে কে বলবে? এখনও কুড়িতেই ঠেকে রয়েছে তাঁর বয়স। একসময় বাংলা ও উড়িষ্যা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেরিয়েছেন তিনি। তবে এখন সবটাই অতীত, ছেলে, কাজ নিয়েই তাঁর গোটা পৃথিবী। কিন্তু এই বয়সেও এতটা ফিট কি করে থাকতে পারেন দিদি? রচনার সৌন্দর্যের সেই রহস্য সম্প্রতি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী রাজশ্রী। ব্যাপারটা ঠিক কী?

রচনার স্টাইল স্টেটমেন্ট আর গ্ল্যামার দেখে বোঝার উপায় নেই তাঁর বয়স পঞ্চাশ ছুঁইছুঁই। ছিপছিপে ফিগার আর জেল্লাদার ত্বক। নিজেকে এমনভাবে মেনটেন করেন রচনা, তাই বয়সের ছাপ থাবা ফেলেনি তাঁর শরীরে। আর ৪৮ বছর বয়সী ‘চিরযৌবনা’ রচনার সৌন্দর্যের রহস্যটা কী? রচনার কীর্তি ফাঁস করলেন অভিনেত্রী রাজশ্রী ভৌমিক। সম্প্রতি দিদি নং ওয়ানে আসছেন ছোটপর্দার অতি পরিচিত মুখ রাজশ্রী-সহ আরও টেলিভিশনের কলাকুশলী রা। সেখানেই এক সময় রচনার কাছে গিয়ে রাজশ্রীকে জোর গলায় বলতে শোনা গেল, ‘আজ রচনা ব্যানার্জির হাঁড়ির খবর জানাবো, তোমার সৌন্দর্যের এই রহস্য আমি জেনেই তবে যাব’। এরপর গটগটিয়ে অতিথির আসন থেকে সঞ্চালিকা রচনার দিকে হেঁটে রচনার কাছ থেকে রাজশ্রী উদ্ধার করেন ছোলা আর হজমির একটা ডাব্বা। যা দেখে তাজ্জব সবাই।

এপিসোডের অন্য অতিথি তনুশ্রী গোস্বামী হাসতে হাসতে বলেন, ‘মানে ছোলা খেয়ে সেটাও হজম করে নিতে হবে’। এরপর রাজশ্রীর সংযোজন, ‘দেখে নাও সবাই রচনার সৌন্দর্যের রহস্য আমি ফাঁস করে দিলাম।’ হাসি থামেনি রচনারও, এর মাঝেই রাজশ্রীকে জড়িয়ে ধরে ঝলমলে হয়ে উঠলেন অভিনেত্রী। তনুশ্রী, রাজশ্রী ছাড়াও রচনার সঙ্গে এই এপিসোডে গেম খেলতে দেখা যাবে অভিনেত্রী দেবপর্ণা পাল চৌধুরী এবং ভাবনা বন্দ্যোপাধ্যায়। 

Published by:

Share Link:

More Releted News:

‘খলনায়ক’, ‘বাস্তব’-এর পর আসছে আরও এক সিক্যুয়েল, বড় ঘোষণা সুভাষ ঘাইয়ের

অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসবের, দীর্ঘ ২৪ দিন কোথায় ছিলেন তিনি?

বিদেশের রাস্তায় সোনুর গানে মত্ত জেন জি, দেখেই কী করলেন গায়ক?

সুশান্ত মামলায় বড় স্বস্তি রিয়া চক্রবর্তীর, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ আদালতের

নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

তৃতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছেন রাখী সাওয়ান্ত! জানেন কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ