ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাজকর্মী হিসাবে রাফিয়াত রশিদ মিথিলা এক পরিচিত নাম। অভিনয় জগতে দাপিয়েছেন তিনি। একইসঙ্গে সৃজিৎ ঘরণী হিসেবে তাঁর জুড়ি মেলা ভার। এবার মিথিলা জীবনে এল এক নয়া সংযোজন।  সোমবার ২৫ অগস্ট মধ্যরাতে সমাজমাধ্যমে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। জানিয়েছেন সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস ডিফেন্স করেছেন তিনি।

নিজের স্ট্যাটাসে অভিনেত্রী এই খবর জানিয়েছেন । তিনি লেখেন, “অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি। এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক যাত্রা সমাপ্তি।”
অভিনেত্রীর আরও সংযোজন, “আমার জন্য কম ভ্রমণ পথ নির্বাচন করার মানে হল এক দিকে পূর্ণকালীন পেশাগত জীবন, মাঝেমধ্যে অভিনয়ের কাজ এবং প্রচুর পরিমাণে পারিবারিক দায়িত্ব, অন্যদিকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হয়েছে এই ডিগ্রির পথচলা। এই অভিজ্ঞতা আমাকে দৃঢ়তার শ্রেষ্ঠ পাঠিয়েছে শিখিয়েছে আমি আসলে কতটা সামলাতে পারি। ”
তারপরই পরিবার ও কাছের বন্ধুদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা লিখেছেন, “আমি আমার পারিবারিক বন্ধু এবং সহকর্মীদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তাদের সমর্থন না থাকলে আমি এই যাত্রায় সফল হতে পারতাম না। আজ থেকে আমি গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ উপাধি যোগ করতে পারব। এই উপাধি আমি নিরলস পরিশ্রম করে অর্জন করেছে।”

একসময় সঙ্গীতশিল্পী তথা অভিনেতা তাহসান খান ছিলেন মিথিলার স্বামী। ২০১৭ সালে দীর্ঘ ১১ বছরের সংসার ভেঙে বেরিয়ে আসেন তাঁরা। ২০০৬ সালের ৩ অগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান এবং মিথিলা। গানের মাধ্যমে পরিচয় হয়েছিল। এরপর বন্ধুত্ব, প্রেম এবং বিয়ে। দুজনের একমাত্র সন্তান আইরা তেহরীম খান মায়ের সঙ্গেই থাকত। পরে ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিথিলা। এখন সন্তান তেহরীমকে নিয়ে সুখে সংসার করছেন দু’জনে।

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ