হলুদ স্নান পোশাকে সাবলীল ‘রাজকন্যা’, সমুদ্রপাড়ে ভাইরাল একরত্তি ইয়ালিনি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- বছর শেষ হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তাই বর্ষবরণের আগে ছুটির মরসুমে বিভিন্ন প্রান্তে যাচ্ছে ভ্রমণ প্রিয় বাঙালি। এক্ষেত্রে অন্যথা ঘটে হয়নি রাজ-শুভশ্রীর ক্ষেত্রেও। খবর, তাঁরা এখন চুটিয়ে উপভোগ করছেন ব্যাংককে, সমুদ্রপাড়ের পরিবেশ। স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ছেলেমেয়ে ইউভান-ইয়ালিনি, ভাগ্নী সৃষ্টি পাণ্ডে, পারিবারিক বন্ধু ফলক রশিদকে নিয়ে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন প্রযোজক-পরিচালক রাজ চক্রবর্তী

তবে এরই মাঝে সকলের মন কেড়ে নিলেন রাজের এক বছরের কন্যা ইয়ালিনি। সবে টলোমলো পায়ে হাঁটতে শিখেছে সে । তার মধ্যেই হলুদ রঙের বিকিনি পরে সমুদ্রতটে বসে! মাথার উপরে চুড়ো করে বাঁধা চুল। কখনও পা মুড়ে বসে সে। কখনও আপন মনে বালি নিয়ে খেলতে ব্যস্ত। দাদা ইউভানের সঙ্গেও খেলছে সে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নেটিজেনদের মন কেড়েছে এই একরত্তি। কেউ মন্তব্য করেছেন, মেয়ে হয়তো মায়ের মতো অভিনয়ে। সেই জন্যই বুঝি বিকিনিতেও সাবলীল। জানা গিয়েছে, বছর শেষ হতে আর কয়েকটি দিন। তাই পরিবারকে সময় দিতেই বাইরে উড়ে গিয়েছেন প্রযোজক-পরিচালক। আগামী ৩১ ডিসেম্বর ব্যাংককেই কাটাবেন। নতুন বছরে ফের নিজের শহরে পা রাখবেন জুটি।

উল্লেখ্য, বড়দিনে অন্যান্য ছবির সাথে পাল্লা দিয়ে বক্স অফিসে জায়গা করে নিয়েছে রাজ চক্রবর্তীর পরিচালিত ছবি ‘সন্তান’। ছবিতে আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন শুভশ্রী। বাঙালির আবেগের এই ছবি মানুষের মনে জায়গা করে নিয়েছে বলেই দর্শকদের দাবি।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড