‘অহংকারই কেরিয়ার ধ্বংসের কারণ’, রাজেশ খান্নাকে নিয়ে বিস্ফোরক তেজ সাপ্রু

শোবিজ জগতের অনেক সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন। তবে একবার নাকি সেটের মধ্যেই রাজেশ খান্না তাঁকে গালিগালাজ করেছিলেন!

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজেশ খান্না, আজও বলিউডের প্রথম সুপারস্টার হিসেবে স্বীকৃত। ২০১২ সালের ১৮ জুলাই প্রয়াত হয়েছেন তিনি। তবে তাঁর রোমান্টিক অভিনয়, রেখে যাওয়া সুপারহিট ছবিগুলি আজও তাঁকে অমর করে রেখেছে। শোনা যায়, কেরিয়ারের শীর্ষে থাকাকালীন অত্যন্ত অহংকারী ছিলেন তিনি। সেই অহংকারই তাঁর কেরিয়ার শেষ করে দেয়।

একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল তাঁর। সম্প্রতি রাজেশ খান্নার সঙ্গে কাজ করার একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেতা তেজ সাপ্রু। হিন্দি সিনেমার একজন সুপরিচিত অভিনেতা তিনি। শোবিজ জগতের অনেক সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন। তবে একবার নাকি সেটের মধ্যেই রাজেশ খান্না তাঁকে গালিগালাজ করেছিলেন!

সম্প্রতি ‘দ্য রেডিফ পডকাস্ট’-এ তেজ জানান, ‘রাজেশ খান্না কর্মজীবনের শীর্ষে থাকাকালীন খুবই অহংকারী ছিলেন। তবে তার মতো উদার ব্যক্তি আমি খুব কম দেখেছি। একবার কাশ্মীরে যখন আমরা একসঙ্গে কাজ করছিলাম, তখন আমার সঙ্গে তাঁর ঝামেলা হয়। আমাকে হঠাৎ করেই গালি দিয়ে চলে যান। কারণ জানা নেই। তবে আমি ঘটনাটি নিয়ে আর বেশি কিছু বলতে পারব না। কিন্তু সেই সময়ে তাঁর আচরণে আমি গভীরভাবে আঘাত পেয়েছিলাম। তখন আমার প্রযোজক-পরিচালক, সবাই আমাকে সান্ত্বনা দিয়ে বলেন, বাদ দাও। তবে পরে রাজেশ খান্না আমার কাছে ক্ষমা চেয়েছিলেন। বলেছিলেন, যা হয়েছে বাদ দাও। কিছু মনে করো না। আমি ছোট-বড় সমস্ত অভিনেতাকে সম্মান করি। জানি না তখন আমার কী হয়েছিল, তোমাকে গালি দিয়ে ফেলেছিলাম। বাদ দাও, আমাকে তার সঙ্গে হোটেলে নিয়ে গেলেন। এরপর আমার সঙ্গে রাজেশজির ভাল সম্পর্ক হয়ে গিয়েছিল। আমি প্রতি সপ্তাহে না হলেও, অন্তত প্রতি ১০ দিনে একবার তাঁর সঙ্গে দেখা করতাম। সেই সময়ে তাঁর প্রিয় হুইস্কি ছিল রেড লেবেল। তাঁর সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ে আমি সবসময় আমার সঙ্গে একটি বোতল রাখতাম। আমার মনে হয়, এই অহংকারই তাঁর কেরিয়ার ধ্বংস করে দিয়েছিল।’

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের