প্রথম দিনেই বক্সঅফিসে ঝড় তুলল রজনীকান্তের ‘জেলর ২’, বিশ্বজুড়ে আয় ১২৫.২৫ কোটি টাকা

জেলার ২'-এর প্রথম দিনের দেশজুড়ে আয় হয়েছে ৫৯.৭০ কোটি টাকা। অন্যদিকে 'কুলি' ভারতে মুক্তির প্রথম দিনেই ৬৫ কোটি টাকা কামিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তি পেয়েছে মেগাস্টার রজনীকান্তের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জেলর ২’। যার জন্যে ৩ বছর অপেক্ষা করতে হল ভক্তদের। গতকাল ১৫ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ‘থালাইভা’র এই ছবি। মুক্তির ৭ দিন আগেই শুরু হয়ে গিয়েছিল ছবির বুকিং, কিন্তু তা সত্ত্বেও অভিনেতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘কুলি’ (২০২৫)-এর উদ্বোধনী আয়ের রেকর্ড ভাঙতে পারেনি এই ছবি। ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী ‘জেলার ২’-এর প্রথম দিনের দেশজুড়ে আয় হয়েছে ৫৯.৭০ কোটি টাকা। অন্যদিকে ‘কুলি’ ভারতে মুক্তির প্রথম দিনেই ৬৫ কোটি টাকা কামিয়েছিল। সেই তুলনায় দেশীয় বক্সঅফিসে ‘জেলার ২’-এর প্রথমদিনের আয় অনেকটাই কম হয়েছে। তাই ‘কুলি’ রজনীকান্তের কেরিয়ারে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ওপেনিং।

জানা গিয়েছে, ‘জেলর ২’ দেশজুড়ে ১৬,৫৯৯টি শো পেয়েছে। তা থেকে মোট ৫৯.৭০ কোটি টাকা আয় করেছে। তবে বিশ্বে ছবিটি ভাল কামিয়েছে। ৫৫ কোটি টাকা আয় করেছে, যার ফলে বিশ্বব্যাপী ছবির মোট আয় দাঁড়িয়েছে ১২৫.২৫ কোটি টাকা। যা নিছক কম নয়। ছবিটি তামিল সংস্করণ থেকে বেশি আয় করেছে, ৯,৩২৬টি শো থেকে ৪৩.৩৫ কোটি টাকা আয় করেছে। এর পরেই রয়েছে তেলুগু সংস্করণ, ২,৭৯২টি শো থেকে ১২.৫০ কোটি টাকা আয় করেছে। হিন্দি সংস্করণের ৪৩৭১টি শো থেকে ৩.৫০ কোটি টাকা এবং কন্নড় সংস্করণের ১১০টি শো থেকে ৩৫ লক্ষ টাকা আয় করেছে।

নেলসন দিলীপকুমার পরিচালিত এবং সান পিকচার্সের ব্যানারে কালানিথি মারান প্রযোজিত ‘জেলার ২’ হলো রজনীকান্তের ২০২৩ সালের ব্লকবাস্টার ‘জেলর’-এর সিক্যুয়েল। ছবিটিতে রজনীকান্ত ছাড়াও আরও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণান, এসজে সূর্য, মোহনলাল, বিদ্যা বালান, সুরজ ভেঞ্জারামুডু এবং মিঠুন চক্রবর্তী। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। চিত্রগ্রহণে ছিলেন বিজয় কার্তিক কান্নান এবং সম্পাদনা করেছেন আর. নির্মল।

ষষ্ঠীতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা 

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

দু’বছরের শিশুকে ছ’তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, আটক নাবালিকা ও তার মা

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

নতুন ‘নিওন হোয়াইট’ রংয়ে আত্মপ্রকাশ করল Yamaha XSR 900

পাহাড়ি কুয়াশা আর সবুজ চা বাগান, ছুটি কাটাতে চলুন উত্তরবঙ্গের পুবং

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী