‘কৃষ 4’ ঘোষনার আগেই পরিচালক হিসেবে অবসর নিলেন রাকেশ রোশন

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে প্রবীণ চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন জানিয়েছেন, এই মূহুর্তে তিনি তাঁর প্রযোজনা সংস্থা নিয়ে ব্যস্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: হৃতিক রোশনের ‘কৃষ ৪’ নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। ‘কোই মিল গ্যায়া….’ থেকে ‘কৃষ’, সবটাই হৃতিক রোশনের কেরিয়ারের অন্যতম শ্রেষ্ঠ ছবি। আর এই সবগুলিরই পরিচালক হৃতিক রোশনের বাবা রাকেশ রোশন। বাবার পরিচালনা, হৃতিকের অসাধারণ অভিনয়, সব মিলিয়ে ছবিগুলি বক্সঅফিসে দুর্দান্ত রাজ করেছে। যাই হোক, ‘কৃষ ৪’-নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। ছবিটি আদেউ তৈরি হবে কিনা, তা নিয়ে যথেষ্ঠ সংশয় আছে ভক্তদের। অবশেষে ছবি নিয়ে বড় আপডেট এসেছে।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে প্রবীণ চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন জানিয়েছেন, এই মূহুর্তে তিনি তাঁর প্রযোজনা সংস্থা নিয়ে ব্যস্ত। তবে হৃতিক রোশন সুপারহিরো ফিল্ম ‘কৃষ 4’ তৈরি হবে, ছবির প্রযোজনা করবেন তিনিই। কিন্তু তিনি ছবির পরিচালনা করবেন না। কারণ তিনি পরিচালক হিসেবে অবসর নিচ্ছেন। সাক্ষাৎকারে রাকেশ রোশন জানিয়েছে, “আমি মনে করি না তাই আমি আর কোনও ছবিতে নির্দেশনা দিতে পারব। তবে আমি খুব শীঘ্রই ‘কৃষ 4’-এর ঘোষণা দেব।” যদিও এই বছরের শুরুতেই, হৃতিকের ব্যাং ব্যাং, ওয়ার, এবং ফাইটার পরিচালক সিদ্ধার্থ আনন্দ সুপারহিরোর পোশাকে হৃতিকের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “তিনি ফিরে আসছেন”। এরপর থেকেই ভক্তরা উদগ্রীব হয়ে ওঠেন। অবশেষে ভক্তদের অপেক্ষায় শেষ। কৃষ ৪-তৈরি হবে এমনটাই আশ্বাস দিলেন রাকেশ রোশন।

২০০৩ সালে ‘কোই মিল গ্যায়া’ রিলিজ হয়েছিল। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন হৃতিক। ছবিটি পরিচালনা করেছিলেন রাকেশ রোশন। এরপর ২০০৬ সালে কৃষ রিলিজ হয়, ২০১৩ সালে কৃষ ৩ রিলিজ হয়। তিনটি ছবিই বক্সঅফিসে ঝড় তুলেছিল। কোই মিল গ্যায়াতে হৃতিকের বিপরীতে ছিলেন প্রীতি জিনতা। কৃষ এবং কৃষ 3-দুটিতেই হৃতিকের বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার তিনি পরিচালকের দায়িত্ব থেকে সরে প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল