১৬ বছরের পুরনো মামলা, রখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

২০১০ সালের একটি আত্মহত্যার মামলায় লাগাতার হাজিরা এড়িয়ে যাওয়ার কারণে অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করল উত্তর প্রদেশের ঝাঁসির আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের আইনি বিপাকে রাখি সাওয়ান্ত। ২০১০ সালের একটি আত্মহত্যার মামলায় লাগাতার হাজিরা এড়িয়ে যাওয়ার কারণে অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার পরোয়ানা জারি করল উত্তর প্রদেশের ঝাঁসির আদালত। অর্থাৎ যে কোনও মুহূর্তে তিনি গ্রেফতার হতে পারেন। মামলাটি ২০১০ সালে ঝাঁসির হান্সারি প্রেম নগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ অহিরওয়ার আত্মহত্যার ঘটনার সঙ্গে সম্পর্কিত। দীর্ঘদিন ধরেই পারিবারিক বনিবনা না থাকায় স্ত্রী অনিতার সঙ্গে দাম্পত্য কলহ চলছিল লক্ষ্মণের। সেই সমস্যা সমাধানের জন্যে ওই দম্পতি রাখি সাওয়ান্তের সঞ্চালনায় জনপ্রিয় টেলিভিশন শো ‘রাখি কা ইনসাফ’-এ অংশ নিয়েছিলেন।

অভিযোগ, শো চলাকালীন লক্ষ্মণ অহিরওয়ারের উদ্দেশে অত্যন্ত অপমানজনক এবং আপত্তিকর মন্তব্য করেছিলেন রাখি সাওয়ান্ত। জাতীয় টেলিভিশনে এমন অপমানজনক মন্তব্যের জেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন লক্ষ্মণ। এরপর ২০১০ সালের নভেম্বরে আত্মহত্যা করেন লক্ষ্মণ। ছেলের মৃত্যুর পর যুবকের মা সাবিত্রী দেবী প্রেম নগর থানায় রাখি সাওয়ান্ত-সহ চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তিনি দাবি করেন যে, রাখির শোয়ে অপমানিত হওয়ার পরেই তাঁর ছেলে মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, দাম্পত্য কলহের জেরেই ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজগড়ের বাসিন্দা লক্ষ্মণ ও তাঁর স্ত্রী অনিতাকে। স্বামীর সঙ্গে ঝামেলার পর বাপের বাড়ি চলে গিয়েছিলেন অণিতা।

শোয়ে লক্ষ্মণকে অকথ্য ভাষায় আক্রমণ করেছিলেন রাখি। মামলার সরকারি আইনজীবী (ক্রাইম) মৃদুলকান্ত শ্রীবাস্তব জানিয়েছেন, আদালতের তরফ থেকে বারবার সমন পাঠানো সত্ত্বেও রাখি সাওয়ান্ত কোনও শুনানিতে উপস্থিত হননি। এর পরেই ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এই কড়া পদক্ষেপ হিসেবে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। এখন গ্রেফতারির হাত থেকে বাঁচতে গেলে আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করতে হবে অভিনেত্রীকে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১ ডিসেম্বর। তবে রাখিকে সাওয়ান্তকে নিয়ে বিতর্ক নতুন নয়। কখনও মুসলিম ধর্মান্তরিত হয়ে বিপাকে পড়েছেন তিনি। কখনও স্বামীর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে মামলা করেছেন। কখনও পাকিস্তানের ক্রিকেটারকে বিয়ের প্রস্তাব দিয়ে বিপাকে পড়েছেন তিনি। আবার কখনও নায়ক গোবিন্দা ও তাঁর স্ত্রীয়ের বৈবাহিক সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিপাকে পড়েছেন তিনি। 

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

চোরবাগানে বিপর্যয়ে বন্ধ শ্রীরামপুরের পুজো, মণ্ডপে মণ্ডপে টহলদারি পুলিশ প্রশাসনের

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

পুজোর ছুটিতে জলখাবারে আনুন নতুনত্ব! বানিয়ে ফেলুন মুচমুচে ফুলকপি-পেঁয়াজের পরোটা

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না