অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: অষ্টমীর অঞ্জলি, পুজোর আনন্দ আর তার সঙ্গে জমজমাট ভোগ সব মিলিয়েই দুর্গাপুজোর এই দিনটা বিশেষ। অষ্টমীর ভোগে সাধারণত খিচুড়ি, লাবড়া , চাটনি কিংবা পায়েসের আয়োজন থাকে। তবে এ বার ভোগের মেনুতে একটু অন্যরকম কিছু রাখতে চাইলে বানিয়ে ফেলতে পারেন ছোলা দিয়ে তিন সুস্বাদু পদ। প্রোটিনে ভরপুর এই ছোলা দিয়ে তৈরি করা যায় নানা স্বাদের পদ। কখনও মশলাদার, কখনও হালকা ঝোল, আবার কখনও শুকনো কষা তিন রকমভাবেই সাজিয়ে নিতে পারেন অষ্টমীর ভোগের থালা। 

১. পাঞ্জাবি স্টাইলে মশলাদার ছোলার তরকারি 

উপকরণ:

ছোলা – ১ কাপ 

পেঁয়াজ কুচি – ২টি

টমেটো বাটা – ২টি

আদা বাটা – ১ চা চামচ

জিরে – আধ চা চামচ

হলুদ, লঙ্কা ও ধনে গুঁড়ো – পরিমাণমতো

গরম মশলা – আধ চা চামচ

তেল, নুন – পরিমাণমতো

প্রণালি

প্রথমে ৭-৮ ঘণ্টা ছোলা জলে ভিজিয়ে রাখুন। তার পর নুন ও সামান্য হলুদ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিন। কড়াইয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিন। পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে আদা বাটা ও টমেটো বাটা মিশিয়ে দিন। এ বার হলুদ, লঙ্কা ও ধনে গুঁড়ো দিয়ে মশলা ভাল করে কষান। সেদ্ধ ছোলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। প্রয়োজনমতো ছোলা সেদ্ধর জল দিয়ে ঢেকে ফুটতে দিন। শেষে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।

২. শুকনো মশলায় কষানো ছোলা

উপকরণ:

ছোলা – ১ কাপ

আদা কুচি – ১ চা চামচ

কাঁচালঙ্কা – ২টি

জিরে – আধ চা চামচ

ধনে গুঁড়ো – ১ চা চামচ

জিরে গুঁড়ো – আধ চা চামচ

আমচুর পাউডার – আধ চা চামচ

হলুদ, নুন ও তেল – পরিমাণমতো

প্রণালি

আগের মতোই ছোলা ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিন। কড়াইয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিন। আদা কুচি ও কাঁচালঙ্কা দিয়ে একটু ভেজে নিন। তার পর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ ও নুন মেশান। এ বার সেদ্ধ ছোলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। ছোলার গায়ে মশলা মাখামাখা হয়ে এলে আমচুর পাউডার ছড়িয়ে দিন। কয়েক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিন।

৩. নারকেল দিয়ে ছোলার তরকারি

উপকরণ:

ছোলা – ১ কাপ

নারকেল কোরা – আধ কাপ

আদা বাটা – ১ চা চামচ

জিরে – আধ চা চামচ

তেজপাতা – ১টি

দারচিনি ও এলাচ – সামান্য

হলুদ ও জিরে গুঁড়ো – পরিমাণমতো

নুন ও তেল – পরিমাণমতো

প্রণালি

ছোলা সেদ্ধ করে রাখুন। কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, দারচিনি, এলাচ ও জিরে ফোড়ন দিন। আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নারকেল কোরা মিশিয়ে দিন। নারকেল হালকা বাদামি হলে হলুদ, জিরে গুঁড়ো ও নুন দিন। এ বার সেদ্ধ ছোলা দিয়ে ভাল করে মশলা মাখিয়ে নিন। সামান্য জল দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

সর্ষে-ভাপা তো অনেক হল, এবার পাতে পড়ুক কাশ্মীরি ইলিশ! রইল রেসিপি

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেড়িয়েছিলেন, বাড়ি ফিরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

মহাষ্টমীতে একসঙ্গে ২১ জন কুমারীর পুজোর আয়োজন শান্তিপুরে

মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৫ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

শাড়ি-কুর্তি পরেই সারাদিন ট্রাফিক সামলালেন মন্ত্রী, নিয়মভঙ্গকারীদের দিলেন সাবধানতার বার্তা

অষ্টমীর অঞ্জলি দিয়ে চোরবাগান কাণ্ডে মুখ খুললেন সৌরভ, কী বার্তা দিলেন দাদা?

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, তারেকের নির্দেশে মন্ত্রীপদে ইস্তফা ইশরাক হোসেনের

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম