ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় দলে ফেরার লড়াইয়ে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছিলেন মহম্মদ শামি। রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করে বুঝিয়ে দিয়েছিলেন, এখনও ফুরিয়ে যাননি তিনি। কিন্তু নিউজিল্যান্ড সফরের দলে জায়গা মেলেনি। আর তার পরেই রঞ্জি ট্রফির পরের ম্যাচে বাংলার প্রথম একাদশে অনুপস্থিত তারকা পেসার। কল্যাণীতে বাংলার রঞ্জি ট্রফির উদ্বোধনী ম্যাচের প্রথম ইনিংসে চার উইকেট নেওয়া শামিকে বাংলার টিমের প্রথম একাদশে অন্তর্ভুক্ত করা হয়নি।  অর্থাৎ জাতীয় দলে ব্রাত্য হওয়ার পর এবার ঘরোয়া ক্রিকেটেও মাঠের বাইরে থকছেন শামি। হঠাৎ কেন এই সিদ্ধান্ত? চোট, বিশ্রাম নাকি অন্য কোনও কারণ? তাঁকে ঘিরে ক্রিকেট মহলে বাড়ছে জল্পনা।  

চলতি বছরের রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচে বল হাতে নজর কেড়েছিলেন শামি। তাঁর বোলিংয়ের সামনে সমস্যায় পড়ে দিল্লির ব্যাটিং বিভাগ। সেই ম্যাচে চার উইকেট নিয়ে নিজের দক্ষতা আরও একবার প্রমাণ করেছিলেন অভিজ্ঞ পেসার। বাংলাও ম্যাচটি জিতেছিল ৯ উইকেটে। কিন্তু রবিবার (১৮ অক্টোবর) সার্ভিসেসের বিরুদ্ধে বাংলার দ্বিতীয় ম্যাচে তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। শামির পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মহম্মদ কাইফ ও সুরজ সিন্ধু জয়সওয়াল। পাশাপাশি দলে ফিরেছেন অলরাউন্ডার শাহবাজ আহমেদ।  শামির পাশাপাশি মুকেশ কুমার এবং আকাশ দীপও এলিট গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচের জন্য বাংলার একাদশ থেকে বাদ পড়েছেন।

আরও পড়ুন: কোটি কোটি টাকার সম্পত্তির মালকিন কাব্যা, কীভাবে মন দিলেন সুরকার অনিরুদ্ধকে

শামির অনুপস্থিতির কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কয়েকটি প্রতিবেদনে তাঁর চলাফেরায় অস্বস্তির কথা উঠে এসেছে। আবার অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, আগের ম্যাচে দীর্ঘ সময় বোলিং করার পর  তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে তাঁর চোটের বিষয়টি নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।   

গবাদি পশুর ভুষি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত কমপক্ষে ১৮

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

সর্ষে-ভাপা তো অনেক হল, এবার পাতে পড়ুক কাশ্মীরি ইলিশ! রইল রেসিপি

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেড়িয়েছিলেন, বাড়ি ফিরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৫ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

শাড়ি-কুর্তি পরেই সারাদিন ট্রাফিক সামলালেন মন্ত্রী, নিয়মভঙ্গকারীদের দিলেন সাবধানতার বার্তা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম