পুজোর ছুটিতে জলখাবারে আনুন নতুনত্ব! বানিয়ে ফেলুন মুচমুচে ফুলকপি-পেঁয়াজের পরোটা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজোর আনন্দে জমিয়ে খাওয়াদাওয়া হবে না, তা কি কখনও হয়? পুজোর দিনগুলিতে সকালবেলা জমিয়ে জলখাবার হোক কিংবা অষ্টমী-নবমীর ব্যস্ততার মাঝে পেট ভরানো খাবার, পরোটা হতে পারে দারুণ বিকল্প। আর সেই পরোটা যদি হয় সুস্বাদু ফুলকপি-পেঁয়াজের, তাহলে তো কথাই নেই! বাইরে থেকে মুচমুচে, ভিতরে মশলাদার পুর এই পদটি খেতে যেমন সুস্বাদু, তেমনই বাড়িতে বানানোও সহজ। তবে অনেক সময় পরোটা বেলার সময় পুর বাইরে বেরিয়ে আসে কিংবা ফুলকপির জল বেরিয়ে পরোটা ফেটে যায়। এই সমস্যা এড়াতে রয়েছে একটি সহজ কৌশল। আসুন, জেনে নেওয়া যাক ফুলকপি-পেঁয়াজের পরোটা তৈরির পদ্ধতি।

 উপকরণ

মাখা তৈরির জন্য:

আটা – ২ কাপ
জোয়ান – আধ চা-চামচ
ঘি বা তেল – ১ টেবিল চামচ
নুন – স্বাদমতো
ঈষদুষ্ণ জল – প্রয়োজনমতো

পুর তৈরির জন্য:

ফুলকপি – ১টি মাঝারি আকারের
পেঁয়াজ – ১টি কুচি করা
আদা – ১ ইঞ্চি
কাঁচালঙ্কা – ২টি কুচি করা
জিরে ও জোয়ান – আধ চা-চামচ করে
আমচুর পাউডার বা চাট মশলা – আধ চা-চামচ
গরম মশলা ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো – আধ চা-চামচ করে
ধনেপাতা কুচি – পরিমাণমতো
নুন – স্বাদমতো
ঘি বা মাখন – পরোটা সেঁকার জন্য

রায়তার জন্য:

টক দই – ১ কাপ
শসা কুচি বা গ্রেট করা – ১টি
ভাজা জিরের গুঁড়ো – আধ চা-চামচ
বিটনুন ও সাধারণ নুন – স্বাদমতো

আরও পড়ুনঃ পুজোর সন্ধের আড্ডায় ঘরোয়া উপকরণে পাটপাতার বড়া বানিয়ে চমকে দেন অতিথিদের

প্রণালী

প্রথমে একটি পাত্রে আটা, জোয়ান, নুন ও ঘি মিশিয়ে নিন। অল্প অল্প ঈষদুষ্ণ জল দিয়ে নরম করে মেখে ১৫ মিনিট ঢেকে রাখুন। ফুলকপি গ্রেট করে সামান্য নুন মাখিয়ে ৫ মিনিট রাখুন। এরপর পরিষ্কার সুতির কাপড়ে নিয়ে ভাল করে চিপে অতিরিক্ত জল বের করে দিন। এবার তাতে পেঁয়াজ, আদা, কাঁচালঙ্কা, জিরে, জোয়ান, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, আমচুর ও ধনেপাতা মেশান। পুরে নুন দেওয়ার সবচেয়ে ভালো সময় হল পরোটা ভরার ঠিক আগে। আটার লেচি তৈরি করে বাটির মতো গড়ে নিন। মাঝখানে পুর ভরে মুখ ভাল করে বন্ধ করুন। শুকনো আটা ছড়িয়ে হালকা হাতে বেলে নিন, যাতে পুর বাইরে বেরিয়ে না আসে। গরম তাওয়ায় পরোটা দিয়ে দু’পিঠ হালকা সেঁকে নিন। এরপর ঘি বা মাখন লাগিয়ে মাঝারি আঁচে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত সেঁকে নিন। দইয়ের সঙ্গে গ্রেট করা শসা, ভাজা জিরের গুঁড়ো ও নুন মিশিয়ে ঠান্ডা রায়তা তৈরি করুন।

ব্যস, তৈরি আপনার সুস্বাদু ফুলকপি-পেঁয়াজের পরোটা! পুজোর ছুটিতে গরমাগরম পরোটার সঙ্গে ঠান্ডা শসার রায়তা পরিবেশন করুন। আর মনে রাখবেন, ফুলকপির অতিরিক্ত জল চিপে বের করে দেওয়া এবং পুরে নুন একেবারে শেষ মুহূর্তে মেশানোই পরোটা না ফাটার অন্যতম কৌশল।

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

১৬ বছরের পুরনো মামলা, রখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

থারে চেপে মুসৌরি ঘুরতে যাচ্ছিল ৫ বন্ধু, ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল গাড়ি, নিহত ৩

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই পিষে দিল গাড়ি, মৃত ৩