একবার প্রতারণা করলে কি ক্ষমা করা যায়, রাকুল প্রীত সিংয়ের মন্তব্য ঘিরে নতুন আলোচনা

Share:

নিজস্ব প্রতিনিধি:  সম্পর্কে প্রতারণা কি কখনও ক্ষমা করা সম্ভব? এই প্রশ্ন নিয়েই এবার খোলামেলা মত প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। তিনি জানান, প্রতারণা কখনওই ঠিক নয়, তবে জীবনে একবারের ভুলকে সবসময় চিরকালের জন্য ধরে রাখা উচিত কি না, তা নিয়েও ভাবা প্রয়োজন। তাঁর এই মন্তব্য ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি রাখুল প্রীত সিং, সারা আলি খান এবং আয়ুষ্মান খুরানা একটি সাক্ষাৎকারে সম্পর্ক ও প্রতারণা নিয়ে আলোচনা করেন। সেখানে প্রশ্ন করা হয়েছিল, সম্পর্কে প্রতারণা কি কখনও গ্রহণযোগ্য হতে পারে? উত্তরে রাখুল সরাসরি বলেন, “না।” এরপর সারা আলি খানও বলেন, ক্ষমা চাওয়া যেতে পারে, কিন্তু প্রতারণা কখনওই ঠিক নয়। তবে আলোচনার মাঝেই আয়ুষ্মান খুরানা বলেন, মানুষ ভুল করতেই পারে এবং যদি কেউ সত্যিই অনুতপ্ত হয়, তাহলে তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া যেতেই পারে। এই মন্তব্য শুনে অবাক হয়ে যান রাখুল। তিনি পাল্টা প্রশ্ন করেন, “প্রতারণা করার পর?” যদিও পরে তিনি নিজের বক্তব্য আরও পরিষ্কার করে বলেন।

অভিনেত্রীর কথায়, “এটা নির্ভর করে বিষয়টা কতটা গুরুতর। যদি প্রতারণা অভ্যাস হয়ে যায়, তাহলে সেটা আলাদা বিষয়। তবে জীবনে একবারের ভুলের জন্য কাউকে সারাজীবন ক্ষমা না করা ঠিক কি না, সেটাও ভাবা উচিত। জীবন অনেক বড়।” তবে সঙ্গে সঙ্গেই তিনি স্পষ্ট করে দেন, এই মন্তব্য তাঁর ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে যুক্ত নয়।

আরও পড়ুন: রণবীর কাপুরকে না চিনেই বড় ভুল করেছিলেন সলমন খান, পরে কী হয়েছিল জানেন?

এদিকে সারা আলি খান জানান, তিনি হয়তো ক্ষমা করতে পারেন, কিন্তু ভুলতে পারবেন না। উত্তরে রাখুল বলেন, “যদি সত্যিই ক্ষমা করেন, তাহলে ভুলতেও হবে।” আর সেখানেই সম্পর্কের জটিলতার কথা তুলে ধরেন সারা। সম্প্রতি রাখুল এবং তাঁর স্বামী জ্যাকি ভাগনানি-কে নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছিল। এক সাক্ষাৎকারে জ্যাকি মজা করে তাঁদের সম্পর্ককে “situationship” বলেছিলেন। পরে সেই মন্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হলে রাখুল একটি মজার ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি জ্যাকিকে কান ধরে মজা করে বলতে শোনা যায়, “কতবার বলেছি, আমরা মিলেনিয়াল। Gen Z হওয়ার দরকার নেই!”

বন্যপ্রাণীর বিরক্ত করে ছবি-রিলস তুললেই নেওয়া হবে আইনি ব্যবস্থা! কড়া হুঁশিয়ারিতে বনদফতর

সরকারি হাসপাতালের নিরাপত্তায় নির্দেশিকা জারি লালবাজারের, সম্পত্তি নষ্টে জেল–জরিমানা

চন্দ্রনাথ খুনে দেবরাজ যুক্ত থাকতে পারে, দাবি অর্জুনের

অ্যালার্জিতে নাজেহাল, চিকিৎসকদের তৎপরতায় প্রাণরক্ষা BSF অফিসারের

বাম জমানার বিতর্কিত রেল প্রকল্প বন্ধ করে দিল কেরলমের কংগ্রেস সরকার

নিজেদের জীবন বাঁচাতে সন্তান বিক্রি করছেন অসহায় আফগান বাবারা

ফোনে প্রাণনাশের হুমকি, সোহম চক্রবর্তীর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

‘গরু’ নিয়ে মন্তব্যের জেরে মহুয়া মৈত্রের বিরুদ্ধে FIR

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

একবার প্রতারণা করলে কি ক্ষমা করা যায়, রাকুল প্রীত সিংয়ের মন্তব্য ঘিরে নতুন আলোচনা

‘সংকল্পপত্রে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি একবছরের মধ্যেই পূরণ হবে’, জানালেন মুখ্যমন্ত্রী

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় জোর ধাক্কা শুভমনদের