শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

এবার নেটিজেনদের কড়া নজরে অভিনেত্রী দীপিকা চিখলিয়া। সম্প্রতি পাশ্চাত্য পোশাকে দেখা গিয়েছে। তা নিয়েই তোলপাড় সমাজমাধ্যম।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের চোখে তিনি আজও সীতা, তাঁকে সীতা লুকে দেখতেই অভ্যস্ত ভক্তরা। তাই শাড়ি ছেড়ে তাঁকে জিন্স প্যান্টে দেখে রীতিমতো চমকে গিয়েছেন নেটমহল। আসলে পান থেকে চুন খসলেই তারকাদের নিয়ে বিতর্কের ধুম ওঠে। এবার নেটিজেনদের কড়া নজরে অভিনেত্রী দীপিকা চিখলিয়া। সম্প্রতি পাশ্চাত্য পোশাকে দেখা গিয়েছে। তা নিয়েই তোলপাড় সমাজমাধ্যম।

আসলে রামানন্দ সাগরের নির্মিত ‘রামায়ণ’ ধারাবাহিকে ভগবান রাম-সীতার চরিত্রে অভিনয় করেছেন অরুণ গোভিল এবং দীপিকা চিখলিয়া। যদিও ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে অনেক বছর, তাও রাম-সীতার ভূমিকায় অরুণ-দীপিকাকে কেউ ভুলতে পারেনি। আজও ভগবানের চরিত্রে তাঁদের কল্পনা করেন ভক্তরা। রাম চরিত্রে থাকা অরুণকে যেখানেই দেখতে পান, ভক্তরা তাঁকে প্রণাম করেন। দীপিকাও একই রকম সম্মান পান ভক্তদের কাছ থেকে। সিরিয়ালে তাঁদের ভূমিকা আজও দর্শকদের মণিকোঠায়। আসলে টেলিভিশন বা চলচ্চিত্র একবার সুনাম অর্জন করলে তাঁদের প্রতিচ্ছবি দর্শকদের চোখে লেগে থাকে। তাই ‘সীতা’ দীপিকাকে অন্য পোশাকে দেখে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা।

সম্প্রতি ৬১ বছর বয়সী এই অভিনেত্রীকে মুম্বইয়ের রাস্তায় দেখা গিয়েছিল। তাঁকে দেখেই ছবি-ভিডিও তুলে নেন পাপারাজ্জিরা। ভিডিওতে দীপিকাকে ঐতিহ্যবাহী শাড়িতে নয়, বরং পশ্চিমা সাজে দেখা গিয়েছে। জিন্স ও সাদা শার্টে অসাধারণ দেখাচ্ছিল তাঁকে। সঙ্গে বড় আকারের সানগ্লাস, মাঝখানে সিঁথি করা খোলা চুল ও হালকা মেকআপে দীপিকা তাঁর সাজটি সম্পূর্ণ করেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ভক্তরা তাঁর সাজের প্রশংসা করেছেন ঠিকই, কিন্তু একদল নেটিজেন তাঁর সাজের সমালোচনা করেছেন। তাঁকে পোশাক বাছাই নিয়ে চিন্তা করতে বলেছেন। তবে তাঁর ভক্তদের মতে, দীপিকা রামায়ণে সীতার চরিত্রে এতটাই বিশ্বাসযোগ্যভাবে অভিনয় করেছিলেন যে তাঁকে পশ্চিমা সাজে দেখাটা বেশ আশ্চর্যজনক। তাঁর জায়গা কেউ নিতে পারবে না। দীপিকা চিখালিয়ার কথা বলতে গেলে, তিনি ১৯৮৩ সালে তাঁর অভিনয় জীবন শুরু করেন। ‘শুন মেরি লায়লা’ ছবিতে তিনি প্রথম অভিনয় করেন। এরপর তিনি অসংখ্য ছবিতে কাজ করেছেন। হিন্দি ছাড়াও দীপিকা বেশ কয়েকটি তামিল এবং ভোজপুরি ছবিতেও অভিনয় করেছেন। ১৯৮৫ সালে ‘বিক্রম বেতাল’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি টেলিভিশনে আত্মপ্রকাশ করেন।

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়ার বিরুদ্ধে এফআইআর

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া