বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

ভক্তদের জন্যে খারাপ খবর। 'রামায়ণ'-এর প্রথম পর্বে 'রাবণ' অবতারে দেখা যাবেনা যশকে। ছবির প্রচারে গিয়ে অজানা তথ্য ফাঁস করলেন 'কেজিএফ' সুপারস্টার যশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভক্তদের জন্যে খারাপ খবর। ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাবণ’ অবতারে দেখা যাবেনা যশকে। ছবির প্রচারে গিয়ে অজানা তথ্য ফাঁস করলেন ‘কেজিএফ’ সুপারস্টার যশ। দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছে, বহু প্রতীক্ষিত নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর প্রথম টিজার। যেখানে ভগবান রাম বেশে ‘রণবীর’-কে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা। ঘোষণার পর থেকেই ছবি নিয়ে উত্তেজিত ভক্তরা। যদিও এর আগে হিন্দু পৌরাণিক গ্রন্থ’ রামায়ণ’ নিয়ে একাধিক ছবি নির্মিত হলেও তা নিয়ে বিতর্ক উঠেছিল। কিন্তু এবার তা হবেনা, এমনটাই আশ্বাস দিয়েছেন পরিচালক নীতেশ তিওয়ারি। যাই হোক, একগুচ্ছ দক্ষিণী-বলিউড দাপুটে তারকাদের নিয়ে সাজানো হয়েছে ‘রামায়ণ’। যেখানে রাম, সীতা এবং রাবণ চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ।

এছাড়াও আরও অভিনয় করছেন, রবি ডুবে, অরুণ গোভিল, লারা দত্ত, রকুলপ্রিত সিংহ প্রমুখ। তবে এই ছবির সবথেকে বড় আকর্ষণ ‘রাবণ’ চরিত্রে যশ এবং রাম চরিত্রে রণবীরের অভিনয়। কিন্তু ভক্তদের জন্যে দুঃখের খবর। ‘রামায়ণ’-এর প্রথম পর্যায়ে দেখা যাবেনা যশকে। ছবিটির প্রচারণার সময় বড় স্পয়লার ফাঁস করলেন তিনি। তিনি নিশ্চিত করেছেন যে, ছবির প্রথম পর্বে রাম এবং রাবণের মধ্যে কোনও মুখোমুখি লড়াই নেই। সম্প্রতি আন্তর্জাতিক সিনেমার অন্যতম বৃহত্তম প্ল্যাটফর্ম ফ্যানডাঙ্গোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে যশ প্রকাশ করেছেন, প্রতিটি ভারতীয়ের মতোই তিনিও রামায়ণের জগতের সঙ্গে গভীরভাবে পরিচিত, কারণ তিনি এর গল্প শুনেই বড় হয়েছেন। রামায়ণ আমাদের সংস্কৃতি ও বিশ্বাসের একটি অংশ, তাই এতে এমন কিছু নতুন নেই যার জন্য পুরো দলকে বসে এর উপস্থাপনা বা চরিত্রের খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে হবে। গল্প হিসেবে রামায়ণ ভাল মানুষ আর খারাপ মানুষের কাহিনী নয়। এটি দেখায় যে আপনি সর্বশ্রেষ্ঠ হতে পারেন, আপনি সেরা দক্ষতা পূর্ণ হতে পারেন, সঙ্গীত, ধর্মগ্রন্থ, শিল্পকলা, প্রতিটি ক্ষেত্রে আপনি সেরা হতে পারেন, কিন্তু আপনার বিচারবুদ্ধি, আপনার কাজ, আপনার কর্মই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাও আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে একটি খুব সূক্ষ্ম রেখা বজায় রাখা উচিত। তেমনি রামায়ণে রাবণ যা কিছু করে, তার সবকিছুকেই সে সঠিক বলে মনে করে। রাবণের জীবনে অনেক দিক ছিল। তিনি ছিলেন একজন মহান যোদ্ধা, একজন দক্ষ সঙ্গীতজ্ঞ, একজন পণ্ডিত, একজন দয়ালু রাজা, একজন মহান শিবভক্ত। শুধু একজন খলনায়ক হওয়ার বাইরেও তার মধ্যে আরও অনেক কিছু ছিল। তাই রামায়ণে আমি এমনই একটি চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম।’

এরপর কথোপকথনের রণবীর কাপুরের সঙ্গে তাঁর রসায়ন ও নিয়ে যশ বলেন, “রামায়ণের প্রথম পর্বে আমার এবং রণবীর কাপুরের একসঙ্গে কোনও দৃশ্য নেই। প্রথম পর্বে, রাবণ হিসেবে আমার নিজস্ব সাম্রাজ্য আছে, এবং রাম হিসেবে রণবীরেরও নিজস্ব সাম্রাজ্য আছে। কিন্তু সেটে আমাদের দু-একবার দেখা হয়েছে, এবং তিনি একজন অত্যন্ত শক্তিশালী অভিনেতা। আমরা দুজনেই একে অপরকে ভীষণ শ্রদ্ধা করি। আর যখন আপনি জানেন যে, আপনি রামায়ণের মতো এত বিশাল এবং উচ্চাভিলাষী কিছু তৈরি করছেন, তখন পারস্পরিক বোঝাপড়া থাকতেই হবে।’ রামায়ণ ৪,০০০ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হয়েছে। এ আর রহমান এবং অস্কার বিজয়ী হান্স জিমার এই প্রকল্পে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন। চলচ্চিত্রটি দুটি ভাগে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর প্রথম পর্বটি দিওয়ালির আগে ২০২৬ সালের অক্টোবরে বিশ্বব্যাপী মুক্তি পাবে এবং দ্বিতীয় পর্বটি ২০২৭ সালের দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা আছে।

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের