রণবীর-আলিয়া বিবাহ: সব্যসাচী নির্মিত বিয়ের পোশাকেই বিয়ের দিন সেজে উঠবেন আলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে বলিউড গমগম করছে, বলিউডের চর্চিত এবং জনপ্রিয় জুটি রনবীর-আলিয়ার (Ranbir Kapoor-Alia Bhatt) বিয়ের সানাই-এর ধ্বনিতে। তাঁদের বিয়ের প্রস্তুতি তুঙ্গে, ইতিমধ্যেই কাপুর পরিবারের আরেকটি স্টুডিও, আর কে স্টুডিও লোর রশনাতে পরিপূর্ণ হয়ে উঠেছে! অনেকদিন ধরেই এই পাওয়ারফুল কাপল-এর বিয়ে নিয়ে জল্পনা চলছিল বলিউডের সর্বত্র। 

তাঁদের অনুরাগীরা, গভীর আগ্রহে বসেছিলেন, কবে এই জুটির চার হাত এক হবে, সেই সু-খবরের জন্যে।আপাততঃ সেই জল্পনার অবসান! আগামী ১৪ এপ্রিল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিবাহ! আজ দুপুরেই রণবীরের বান্দ্রার বাড়িতে পৌঁছেছে, সব্যসাচীর নির্মিত তাঁদের বিয়ের পোশাক!

‘ভাইরাল্ভায়ানি’র ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি ভিডিও, সম্প্রতি শেয়ার করা হয়েছে! যেখানে দেখা যাচ্ছে, তাঁদের বিবাহের পোশাক একটি ট্যাক্সি করে গন্তব্যস্থলে পৌঁছচ্ছে। পোশাকের ব্যাগের উপরে সব্যসাচীর নাম এবং লোগো স্পষ্ট। যদিও জানা গিয়েছে, আলিয়া মনীষ মালহোত্রার পোশাকেও সাজবেন বিয়েতে!

উল্লেখ্য, আলিয়া এবং রণবীরের প্রেমপর্ব শুরু হয়েছিল, অয়ন মুখার্জি পরিচালিত ব্রহ্মাস্ত্রের শুটিং সেট থেকে, ২০১৭ সালে! তাঁদেরও প্রেম পরিণতি পেতে চলেছে এবং প্রায় ৫ বছর ধরে চলা, এই ছবিটিও সম্প্রতি বারাণসীতে শেষ করা হল। এই ছবিতে রণবীর-আলিয়ার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, অমিতাভ বচ্চন, নাগার্জুন আক্কিনেনি এবং মৌনি রায়সহ প্রমুখ! আগামী ৯ সেপ্টেম্বর এই ছবিটি দেশের প্রতিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, এমনকি  একাধিক ভারতীয় ভাষায় মুক্তি পেতে চলেছে এছবিটি।

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের