চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মেয়ের জন্যে ১০০ বছর বাঁচতে চাই’, তাই জীবনের বড় ত্যাগ স্বীকার রণবীরের

নিজস্ব প্রতিনিধি: ৪০ বছর বয়সে বাবা হয়েছেন রণবীর কাপুর। তাই মেয়ের জন্যে জীবনের সবথেকে বাজে নেশা, সিগারেট খাওয়া ত্যাগ করেছেন রণবীর কাপুর। যদিও রামায়ণ শুটিংয়ের জন্যে বহুদিন আগেই মাছ-মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন বলিউডের চকোলেট বয়। এবার জানা গেল, রামায়ণের জন্যে নয়, মেয়ে রাহার জন্মের আগেই সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন নায়ক। রণবীর কাপুর প্রায়শই তাঁর মেয়ের সঙ্গে অনন্য বন্ধনের কথা প্রকাশ্যে আনেন। যদিও অভিনেতার কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। কিন্তু অভিনেতা প্রায়শই মেয়ে রাহাকে নিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন। গত ২৫ ডিসেম্বর মেয়ে রাহাকে প্রথম বিশ্বের সামনে উন্মুক্ত করেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট।

সম্প্রতি একটি কথোপকথনে, বরফি অভিনেতা মেয়ে রাহার জন্মের পর নিজের জীবনের আমূল পরিবর্তনের কথা প্রকাশ্যে তুলে ধরেছেন। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে অভিনেতা পিতৃত্বের কথা ব্যক্ত করে বলেছেন, “এখন যেহেতু আমি একজন বাবা এবং আমার একটি মেয়ে আছে, তাই আমি মনে করি আমিও সবেমাত্র জন্মগ্রহণ করেছি। আমার পুনর্জন্ম হয়েছিল। আমি অনুভব করি যে আমার জীবনের 40 বছর আমি বেঁচে আছি তা অন্য জীবন ছিল। আমি নতুন আবেগ, নতুন চিন্তা অনুভব করছি… আমি কখনই মৃত্যুকে ভয় পাইনি। আমি সবসময় ভেবেছিলাম যে আমি ৭১ বছর বয়সে মারা যাব। জানি না কেন আমি এটি বললাম। কিন্তু এখন মনে হয় আমার বয়স ৩০ বছর। তাই রাহার কারণেই সব বদলে গেছে।” এমনকী তিনি আরও বলেছেন মেয়েকে বড় করে তুলতে হবে। তাই রাহার জন্মের পরে নিজেকে আরও বেশি সুস্থ রাখার জন্য ধূমপান ছেড়ে দিয়েছেন।

তিনি বলেন, “আমি সিগারেট খাওয়া শুরু করেছিলাম ১৭ বছর বয়স থেকে। এটি আমার জীবনের খুব বাজে অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু আমি যখন বাবা হই, আমি খুব অস্বাস্থ্যকর বোধ করতে শুরু করি তাই এটি ছেড়ে দিয়েছি।” এরপর রণবীর কাপুর নিজের জীবনের শীর্ষ মুহূর্তটি প্রকাশ করে বলেন, “আমার জীবনের সেরা মুহূর্ত ছিল আমার মেয়ের জন্ম। যতক্ষণ না সে জন্মেছিল এবং আলিয়া গর্ভবতী ছিল, আপনি এটি শুধু কল্পনা করতাম। কিন্তু মেয়ে জন্মের পর আমার জীবন পুরোপুরি বদলে গিয়েছে। কিন্তু যখন সে জন্মেছিল এবং ডাক্তার তাকে আমার হাতে দিয়েছিল, এটা এমন একটি অনুভূতি যা আপনাকে বর্ণনা করতে পারব না। যেন কেউ আমার হৃদয় কেড়ে নিয়ে আমার হাতে তুলে দিয়েছে।” রণবীর কাপুর এবং আলিয়া ভাট বেশ কয়েক বছর ডেটিং করার পর ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন। একই বছরে তারা তাদের মেয়ে রাহা কাপুরকে স্বাগত জানায়।

Published by:

Share Link:

More Releted News:

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ