“আজ আমি কন্ঠের জন্যেই সবার কাছে বিশেষ”: রানি মুখোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ২৬ বছর পার করলেন রানি মুখোপাধ্যায়। শুরুটা হয়েছিল ‘রাজা কি আয়েগি বরাত’ চলচ্চিত্রের মাধ্যমে। একটা চলচ্চিত্রের মাধ্যমেই তাঁর বাজিমাত। এই ছবিই তাঁকে বলিউডের সফলতার পথে অনেকটা এগিয়ে দিয়েছিল। তবে তিনি যখন অভিনয় শুরু করেছিলেন, সবার আগে বাঁধা গিয়ে দাঁড়ায় তাঁর কন্ঠ। কারণ সিনেমা বা থিয়েটার, যেখানেই হোক না কেন, অভিনয়ের জন্যে সঠিক গলার স্বরের দরকার। রানির কন্ঠ প্রথমে সিনেমায় ব্যবহার করা হয় নি। আমির খানের গুলাম ছবিতে রানির কন্ঠের জায়গায় অন্য ভয়েস আর্টিস্টের কণ্ঠ বসানো হয়েছিল।

কিন্তু হাল ছাড়েন নি রানি। অবশেষে তিনিই সিদ্ধান্ত নেন, ছবিতে তাঁর নিজের কন্ঠই বসবে। সম্প্রতি মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে ছবির প্রচারে এসে একটি সাক্ষাৎকারে রানি অতীতে ফিরে গিয়েছিলেন। জানালেন তাঁর কন্ঠের জন্যে তাঁকে কিভাবে সমালোচিত হতে হয়েছিল। পিঙ্কভিলার সঙ্গে সাক্ষাৎকারে মারদানি অভিনেত্রী বলেন, “আমি যদি সত্যিই বিশ্বাস করতাম যে লোকেরা আমার কণ্ঠ সম্পর্কে কি ভাবছে, তবে আমার কণ্ঠ লক্ষ লক্ষ লোকের পছন্দ হত না।  আমি যদি চলচ্চিত্রে নিজের কন্ঠে ডাবিং না করতাম, তাহলে লোকেরা আজ আমাকে আমার কণ্ঠে চিনতে পারতেন না।  অনেকেই ভাবেননি যে আমার কণ্ঠ এতটা বিশেষ হয়ে উঠতে পারে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের স্থান তৈরি করা সহজ ছিল না।” তবে অভিনেত্রী লোকেদের মতামতে বিচলিত নন। 

রানি মুখার্জি, যিনি কুছ কুছ হোতা হ্যায়, সাথিয়া, বান্টিতে প্রধান ভূমিকার জন্য বিশেষ পরিচিত। রানি আরও বলেন, “যদি সমালোচনা হয় আমাকে নিয়ে, তাহলে আমি বিচলিত নই।  কিন্তু এর পেছনে এজেন্ডা আছে। যদি কোনো সমালোচনা হয়, তাহলে আপনার সেখানে মনোযোগ দেওয়ার দরকার নেই।” ফিল্ম ইন্ডাস্ট্রি নারীদের জন্য কীভাবে উন্নতি হয়েছে সেই প্রসঙ্গে অভিনেতা বলেন, “বিষয়গুলো  ভালোর জন্য পরিবর্তন হচ্ছে।” রানি মুখার্জির পরবর্তী, মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে, ১৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবির ট্রেলারটি দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল