Loading live market data...
Loading active stocks...
Connecting...

পরের ঈদেই বক্স অফিস কাঁপাবেন রণবীর, ‘ধুরন্ধর’- নিয়ে বড় ঘোষণা নির্মাতাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: রণবীর সিং অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর’-এর মুক্তির কথা ছিল ৫ ডিসেম্বর। পূর্ব নির্ধারিত সময় মেনেই তা মুক্তি পেল শুক্রবার। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় রণবীর ভক্তরা ধুরন্ধরের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এদিকে ধুরন্ধর তো দুটি ভাগে মুক্তি পাওয়ার কথা। আর ছবির শেষে সেকথা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছেন পরিচালক। তাই দ্বিতীয় পর্ব যে আসবে তা নিশ্চিত।

ধুরন্ধর-এর সিক্যুয়েল মুক্তি পাবে ২০২৬ সালের ১৯ মার্চ। ওইদিন থাকবে পবিত্র ঈদ। তাই এই দিনটিকেই ছবি মুক্তির দিন বলে ভেবে নিয়েছেন নির্মাতারা। দ্বিতীয় পর্বে অর্থাৎ ধুরন্ধরের সিক্যুয়েলে দেখানো হবে প্রতিশোধের গল্প। প্রায় ২ মিনিটের পোস্ট-ক্রেডিট দৃশ্যে নির্মাতারা রোমাঞ্চকর সমাপ্তির ইঙ্গিত দিয়ে দিয়েছেন।

ধুরন্ধর মুক্তির আগেই অভিনেতা রাকেশ বেদী ছবির দ্বিতীয় অংশ নিয়ে নীরবতা ভঙ্গ করেছিলেন। অভিনেতা দ্বিতীয় অংশ সম্পর্কে ওঠা প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, “হ্যাঁ, আমিও এটা শুনেছি। আর এই তথ্য সত্যিও। কারণ আমি এই ছবির অর্ধেক কাজ শেষ করে ফেলেছি। দর্শকরা আমার কাজের অর্ধেকই এবার দেখতে পাবেন। আর অর্ধেক পাবেন দ্বিতীয় অংশে। এটা বলতে পারি যে আমার কাজের বাকি অর্ধেক এই অর্ধেকের থেকেও অনেক বেশি আকর্ষণীয়।”

ধুরন্ধরের ঠাশবুনট চিত্রনাট্য দর্শকদের মুগ্ধ করেছে। প্রত্যেক অভিনেতার অভিনয়ের প্রশংসা, গান এখন মুখে মুখে ফিরছে। রণবীর ছাড়াও ব্যাপক প্রশংসিত হয়েছে অক্ষয় রান্না ও সঞ্জয় দত্তের অভিনয়। সেই সঙ্গে দারুণ প্রশংসা পেয়েছে রণবীর-সারা জুটি। এর আগে রোহিত শেঠী পরিচালিত ‘সিম্বা’য় দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল।

নির্মাতারা নতুন বছরের ঈদে ধুরন্ধর পার্ট ২ মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। আশা করা যাচ্ছে তখনও ধুরন্ধর বক্স অফিসের চরিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখবে। যদিও প্রতিযোগিতায় থাকবে আরও বেশ কিছু ছবি। ঈদে মুক্তি পাচ্ছে দক্ষিণী তারকা যশের ‘টক্সিক’, সঞ্জয় লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’, অজয় দেবগণ অভিনীত ‘ধামাল ৪’।

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

‘আমার কাছে তুমিই দুর্গা, তুমিই লক্ষ্মী’, মাতৃদিবসে মা তনুজাকে নিয়ে সুন্দর পোস্ট কাজলের

মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ৭ আমলাকে নিয়োগ করা হল, জারি হল বিজ্ঞপ্তি

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

মমতা সরকারের পতনে ১৪ বছর পর নিজের চুল, দাড়ি কাটলেন প্রৌঢ় আশুতোষ

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ

মাত্র ৭ ঘন্টায় পক প্রণালী পার করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া আফরিন