Loading live market data...
Loading active stocks...
Connecting...

এবার পৌরাণিক কাহিনীতে ভগবান শিবের চরিত্রে রণবীর, গুজব ওড়ালেন পরিচালক

মঙ্গলবার (১২ মে) সকাল থেকেই ভাইরাল হচ্ছে, এবার নায়ককে ভগবান শিবের চরিত্রে দেখা যাবে। যদিও তিনি তাঁর পরবর্তী সিনেমার ঘোষণা করেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ধুরন্ধর’, ‘ধুরন্ধর 2’ দিয়ে বলিউডে রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন অভিনেতা রণবীর সিংহ। গুপ্তচরের চরিত্রে তাঁর অভিনয় ৮ থেকে ৮০ সকলের মন জয় করেছে। দুটি ছবিই বিশ্বজুড়ে ১০০০ কোটি টাকার ওপরে আয় করেছে। আর তার জেরেই রণবীর সিংহ এখন সাফল্যের শিখরে। আবার সম্প্রতি দ্বিতীয়বার বাবা হওয়ারও ঘোষণা দিয়েছেন রণবীর। সুতরাং পেশা এবং ব্যক্তিগত উভয় জীবনেই এখন সুখী রণবীর। বলা চলে, ‘ধুরন্ধর’ রণবীরের কেরিয়ারে মোড় ঘুরিয়ে দিয়েছে। তবে এখন ভক্তরা জানতে চায়, আগামীতে তাঁকে কোন ছবিতে দেখা যাবে?

যদিও ‘ডন 3’ থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর। তবে এমন আবহে আজ, মঙ্গলবার (১২ মে) সকাল থেকেই ভাইরাল হচ্ছে, এবার নায়ককে নাকি ভগবান শিবের চরিত্রে দেখা যাবে। যদিও তিনি তাঁর পরবর্তী সিনেমার ঘোষণা করেননি। বিভিন্ন প্রতিবেদন দাবি করছে, রণবীরকে আগামীতে পৌরাণিক কাহিনী অবলম্বনে তৈরি আমিশ ত্রিপাঠীর ‘দ্য ইমমর্টালস অফ মেলুহা’তে দেখা যাবে। এতে তিনি ভগবান শিবের ভূমিকায় অভিনয় করবেন। স্বাভাবিকভাবেই ভগবান শিবের ভূমিকায় রণবীরের নাম ঘোষণা হতেই ভক্তরা উত্তেজিত হয়ে পড়েছিলেন। কিন্তু ভক্তদের জন্যে খারাপ খবর! আমিশ ত্রিপাঠীর কোনও ছবিতেই অভিনয় করছেন না রণবীর, বিষয়টি পরিচালক নিজেই নিশ্চিত করলেন।

তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘শিবা ট্রিলজির স্বত্ব আমি কিনেছি ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত এই ছবিতে কে অভিনয় করবেন, কারও সঙ্গে কোনও চুক্তি স্বাক্ষরিত হয়নি। অবশ্যই, রণবীরের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে এবং আমি তাঁর একজন বড় ভক্ত। কিন্তু এই খবরটি সত্যি নয়।’ প্রাথমিকভাবে করণ জোহর ‘দ্য ইমমর্টালস অফ মেলুহা’ অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন। পরিচালনার দায়িত্বে ছিলেন করণ মালহোত্রা। বড় বাজেটে ছবিটি নির্মাণের কথা ছিল। করণ জোহর ২০১২ সালে এর স্বত্ব কিনে নিলেও, পর্দায় একজন ভারতীয় দেবতার চিত্রায়ণ নিয়ে বিতর্ক থাকার কারণে তিনি শেষ পর্যন্ত এই প্রজেক্টটি থেকে বেরিয়ে আসেন। করণের পর সঞ্জয় লীলা ভানসালিও স্বত্ব কিনেছিলেন, কিন্তু চলচ্চিত্রায়নটি আর এগোয়নি।

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

ব্যাটারদের দাপটে পিছিয়ে পড়ছেন টি-টোয়েন্টি বোলাররা? বড় মন্তব্য দ্রাবিড়ের

বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর

মদের দোকান বন্ধে বিজয়ের বড় পদক্ষেপ, কী বললেন কমল হাসান ও বিশাল?

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত একাধিক

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের