কিশোরীর সঙ্গে রোমান্স, রণবীরের পরবর্তী ছবির নায়িকা ১৯-এর সারা, বিতর্কে জেরবার

সূত্রের খবর, আদিত্য ধরের পরবর্তী ছবিতে অভিনয় করতে চলেছেন রণবীর সিং। যেটি একটি বড় বাজেটের প্রকল্প হতে চলেছেন। যাতে সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অর্জুন রামপালও অভিনয় করবেন৷

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়সে বড়! কিন্তু হাঁটুর বয়সী অভিনেত্রীদের সঙ্গে অভিনয়, রোমান্স, বিনোদন মহলের চিরকালীন প্রথা। সেখানেও আপাতদৃষ্টিতে চলে পুরুষতান্ত্রিক দাপট। একদিকে যেমন ৬০ বয়সী নায়করা রোমান্স করছেন হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে, অন্যদিকে ৪০-এর উপরে চলে গেলেই সেই অভিনেত্রীরা আর হিরোইনের চরিত্র পান না। তখন তাঁদের কপালে জোটে মা ও শাশুড়ির চরিত্র। একপ্রকার বলা চলে, অভিনেতারা বুড়ো হয়ে গেলেও তাঁরা নায়কের চরিত্রের জন্যে যোগ্য কিন্তু একটু বয়স হয়ে গেলেই রূপ-রস-গ্ল্যামারে ফিকে হয়ে যান অভিনেত্রীরা। তাই তখন তাঁরা অযোগ্য, বিশেষ করে নায়িকার চরিত্রের জন্যে। বহুদিন ধরেই চলচ্চিত্র মহলে এমন প্রথা বহাল রয়েছে। যদিও দক্ষিণী তারকারা হাঁটুর বয়সী অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করতে চান না খুব একটা। কিন্তু এ ব্যাপারে বলিউড খিলাড়ি অক্ষয় কুমার সর্বশ্রেষ্ঠ। একের পর এক হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই বহু দুর্নাম কুড়িয়েছেন তিনি। এবার কি পালা রণবীর সিংয়ের?

সূত্রের খবর, আদিত্য ধরের পরবর্তী ছবিতে অভিনয় করতে চলেছেন রণবীর সিং। যেটি একটি বড় বাজেটের প্রকল্প হতে চলেছেন। যাতে সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অর্জুন রামপালও অভিনয় করবেন৷ কিন্তু ছবির নায়িকার নাম ঘোষণা করা হয়নি এতদিন। এবার একটি নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ছবির নায়িকা হবেন প্রাক্তন শিশু তারকা সারা অর্জুন, তার বিপরীতে জুটি বাঁধবেন রণবীর। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ২০ বছর। বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ নেটপাড়া। সারা অর্জুনের বর্তমান বয়স ১৯ এবং রণবীর সিংয়ের বয়স ৩৯। ২০ বছরের ছোট নায়িকার সঙ্গে রণবীরের রোমান্স মোটেও ভালমতো দেখছেন না নেটপাড়া। যদিও আদিত্য ধর এখনও শিরোনামহীন ছবিতে মহিলা প্রধানের কাস্টিং সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবরণ দেয়নি। সারা অর্জুন দক্ষিণে ব্যাপকভাবে কাজ করেছেন এবং পনিয়িন সেলভান (২০২২-২৩) এ ঐশ্বর্য রাইয়ের চরিত্রের ছোট সংস্করণে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। আদিত্য ধরের ছবিটি হিন্দি এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে, তাই তাঁকে প্রধান নায়িকা হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে খবর।

সারা-রণবীর জুটি নিয়ে ইন্টারনেটের প্রতিক্রিয়া

একজন Redditors এই দুই অভিনেতাকে জুটি করার জন্য নির্মাতাদের সমালোচনা করেছেন। রণবীরের ‘ব্যান্ড বাজা বারাত’ যখন মুক্তি পেয়েছিল, তখন সারার বয়স ছিল ৫ বছর। রণবীর ৩৯ বছর বয়সী, তাহলে হিসেবমতো একজন কিশোরীর সঙ্গে রোমান্স করবেন তিনি। তাই রণবীর তাকে নায়িকা হিসেবে বেছে নিয়ে ভাল করেননি।’

আয়কর তদন্তের জেরে অসুস্থ হয়ে পড়লেন বাসু ভাগনানি, লন্ডনে হাসপাতালে ভর্তি প্রযোজক

লক্ষ্যভেদ, এশিয়াডে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফের সোনা জিতল ভারত

ফোন ও সোনার লোভে দুধের শিশুকে ১ লক্ষ টাকায় বিক্রি করল পাষাণ বাবা-মা

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন