চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিটাউনে এবার নতুন জুটি, রণবীর-রশ্মিকা

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ ভারতের বিশেষ উৎসব ‘উগাড়ি’র শুভ লগ্নে নিজের আগামী কাজ নিয়ে ভক্তদের খবর দিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমানের অন্যতম মুখ রশ্মিকা মন্দনা। রণবীর কাপুরের সঙ্গে আগামী ছবি ‘অ্যানিম্যাল’য়ে দেখা যাবে রশ্মিকাকে। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে নিজের আগামী কাজ সম্পর্কে ভক্তদের জানিয়েছেন তিনি। লিখেছেন ”ভালো দিন আসে, সঙ্গে নিয়ে আসে ভালো খবর।”  

এই মুহূর্তে রশ্মিকা হলেন নতুন প্রজন্মের হার্টথ্রব। এই খুশির খবর শোনার পর থেকেই রশ্মিকা ও রণবীরকে পর্দায় দেখতে পাওয়ার আনন্দ আর ধরে রাখতে পারছেন না তাঁদের অনুরাগীরা। ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীরকে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় এই ছবিতে থাকবেন অনিল কাপুর ও ববি দেওল। প্রযোজনার দায়িত্বে রয়েছে যৌথভাবে টি-সিরিজ, ভদ্রকালী পিকচার্স ও সিনে ওয়ান স্টুডিও সম্প্রতি শুরু হবে ছবির কাজ। আগামী বছর ১১ অগাস্ট এই ছবি মুক্তির ভাবনা রয়েছে ছবির টিমের। এছাড়াও আগামীতে ‘শামসেরা’ লাভ রঞ্জনের আগামি ছবিতেও শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে রণবীরকে।  

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ