ফের হট অবতারে ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে জাতির ক্রাশ কে, তা আর হয়তো আলাদা করে বলে দেওয়ার দরকার নেই তাই না! ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির দুর্দান্ত সাফল্যের পর এখন সবার মুখ মুখে শুধু একটাই নাম শ্রীবল্লী, শ্রীবল্লী এন্ড শ্রীবল্লী। হ্যাঁ, রশ্মিকা মান্দানার নাম এখন শুধু দেশেই আটকে নেই, পৌঁছেছে বিদেশের গণ্ডিও। সবার মুখে মুখেই যেন, টানটান ফিগার এবং এক্সপ্রেশন ক্যুইন রশ্মিকা মান্দানার নাম। তাঁর সৌন্দর্য্যে যেন ভিরমি খান গোটা বিশ্ববাসী। আর পুষ্পার সাফল্যের কারণে এই মুহূর্তে বলিউডেও নায়িকার এন্ট্রি হয়েছে।শুরু করেছেন একাধিক বলিউড সুপারস্টারদের সঙ্গে ছবির শ্যুটিং।সুতরাং তেলেগু এবং বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই এখন রাজত্ব রশ্মিকার। বর্তমানে তিনি তাঁর আসন্ন দক্ষিণী ভাষার চলচ্চিত্র সীতা রামম-এর প্রচারে ব্যস্ত। যেটিতে তাঁর সঙ্গে প্রধান ভূমিকায় অভিনয় করছেন, দুলকার সালমান এবং মৃণাল ঠাকুরও। তার মধ্যে কিছুদিন আগেই তাঁর চর্চিত বয়ফ্রেন্ড, অভিনেতা বিজয় দেবেরকোন্ডাও মন ভরে প্রেমিকার রূপে প্রশংসা করেছেন। সেই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। সব মিলিয়ে রশ্মিকা এখন সপ্তম সাগরে ভাসছেন। সম্প্রতি, তিনি তাঁর আসন্ন ছবি প্রচারের জন্য একটি স্ট্রাইপড দোপাট্টা সহ একটি ফুলের পোশাক বেছে পরেছিলেন। সঙ্গে ফিশটেইলে বাঁধা ছিল তাঁর চুল এবং গোলাপী গাল এবং পীচ লিপস্টিক দিয়ে ন্যূনতম মেক-আপ সেরেছিলেন নায়িকা। আর তাঁর এই রূপে ফিদা হয়ে গিয়েছেন সকলেই।

দেশজুড়ে রশ্মিকার এখন বিশাল ফ্যান ফলোয়িং। আর তাঁর অভিনয় পাগল করেছে সবাইকে। রশ্মিকা প্রায়শই পাপারাৎজিদের ক্যামেরায় ছবি তোলেন। পাশাপাশি যখন তিনি মুম্বই আসেন, তখনও তাঁর দেখা মেলে শহরের জিম বা বিমানবন্দরে। সীতা রামম- ছবিতে রশ্মিকা মান্দানা একজন কাশ্মীরি মুসলিমের চরিত্রে অভিনয় করছেন। আর ছবিতে দুলকার সালমান একজন কাশ্মীরে নিযুক্ত সেনা অফিসার লেফটেন্যান্ট রামের ভূমিকায় অভিনয় করছেন। চলচ্চিত্রটি একটি যুদ্ধের পটভূমিতে মহাকাব্যিক প্রেমের গল্পকে নিয়ে সংগঠিত হয়েছে।

সীতা রামম আরও এই তিন প্রধান তারকা বাদেও অভিনয় করেছেন সুমন্থ, থারুন ভাস্কর, গৌতম মেনন, ভূমিকা চাওলা, ভেনেলা কিশোর এবং মুরালি শর্মা। বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি চলতি বছরের ৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। নির্মাতারা আগামীকাল হায়দ্রাবাদে ছবিটির একটি প্রি-রিলিজ ইভেন্টের পরিকল্পনা করছেন। শোনা যাচ্ছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আদিপুরুষ অভিনেতা প্রভাস।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার