জল্পনার অবসান, ২৬ ফেব্রুয়ারি উদয়পুর প্রসাদে চার হাত এক হচ্ছে বিজয় ও রশ্মিকার

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: জল্পনার অবসান। আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি চার হাত এক হতে চলেছে দুই দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার। রাজস্থানের উদয়পুর রাজপ্রসাদেই বসতে চলেছে বিয়ের আসর। দুই পরিবারের ঘনিষ্ঠরাই শুধু ওই বিয়ের সাক্ষী হওয়ার সুযোগ পাচ্ছেন। বিয়ের শেষে হায়দরাবাদ ফিরে দুই তারকা ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিচিতদের জন্য বিশেষ রিসেপশন পার্টির আয়োজন করবেন বলে জানা গিয়েছে। বিজয় ও রশ্মিকার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, নিজেদের বিয়েকে স্মরণীয় করে রাখতে প্রেমের মাস হিসাবে পরিচিত ফেব্রুয়ারিকেই বেছে নিয়েছেন দুই তারকা।

২০১৭ সালের জুলাইয়ে আভিনেতা রক্ষিত শেট্টির সঙ্গে দেশের বহু যুবকের ক্রাশ রশ্মিকা মন্দানার বাগ্‌দান হয়েছিল। যদিও দুজনের চার হাত এক হয়নি। তার আগেই ২০১৮ সালের সেপ্টেম্বরে ভেঙে যায় সম্পর্ক। তখনই গুঞ্জন ছড়িয়েছিল, ২০১৮ সালের হিট ছবি ‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ নাকি বদলে দিয়েছে রশ্মিকার জীবন! বিজয় দেবরাকোন্ডার সঙ্গে জুটি বাঁধার সুবাদে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন নায়কের প্রতি দুর্বল। তাঁরা একসঙ্গে সময় কাটাতে শুরু করেন। সম্পর্কের গুঞ্জন জোরালো হয় ২০২৩ সালে। গত অক্টোবরে

হায়দরাবাদে চুপিসাড়ে বাগ্‌দানও সেরে ফেলেন দুজনে। একাধিক জায়গায় রশ্মিকার অনামিকায় দেখা গিয়েছে বড় হিরের আংটি। যদিও বাগ্‌দান নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি যুগল। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাগ্‌দানের কথা জিজ্ঞাসা করা হলে সরাসরি উত্তর না দিয়ে রশ্মিকা জানান, লোকে সবাই সবটা জানেন। গত সপ্তাহেই যুগলকে দেখা গিয়েছিল হায়দরাবাদ বিমানবন্দরে। বিদেশে পাড়ি দিয়েছেন দুজনে।

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপনে চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ পুজো উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক