Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৭ বছরের বড় নায়কের সঙ্গে প্রেমে মগ্ন রবীনার কন্যা, ভাইরাল পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি: রবীনা টন্ডনের কন্যা রাশা থাডানি ফের চর্চার কেন্দ্রবিন্দুতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর আসন্ন ‘লাইকি লাইকা’-র পোস্টার,যেখানে রাশাকে দেখা যাচ্ছে তাঁর থেকে বড় অভিনেতা অভয় ভার্মার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে। পোস্টারে ঠোঁটে চুম্বনের দৃশ্য প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে শোরগোল।

আরও পড়ুন: বিবাহবার্ষিকীর দিনই ডিভোর্স নোটিশ, যন্ত্রণার কথা প্রকাশ্যে বলিউড অভিনেত্রীর

নিজের ইনস্টাগ্রাম একাউন্টে ছবির পোস্টার শেয়ার করে রাশা লিখেছেন,”ভালোবাসা, যন্ত্রনা, বিশ্বাস।” পোস্টারেই স্পষ্ট, ছবিটি শুধুই প্রেমের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে রহস্য,অ্যাকশন ও থ্রিল। এক ফ্রেমে রাশা ও অভয়কে একে অপরের ঠোঁটে ঠোঁট রাখতে দেখা যায়। অন্য একটি ফ্রেমে অভয়কে রাশা শক্ত করে জড়িয়ে ধরে আছে এরমই দৃশ্য দেখা যায়। দুজনের মুখে রক্তের দাগ থাকায় গল্পের টানটান উত্তেজনার ইঙ্গিত মিলেছে।পরিচালক সৌরভ গুপ্তের এই রোমান্টিক থ্রিলার ছবিটি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা। ২০২৫ সালের জুন মাসে এই ছবি রিলিজের কথা ঘোষণা করা হয় তখন থেকেই দর্শকদের কৌতূহল তুঙ্গে। ‘লাইক লাইকা’ যে রাশার কেরিয়ারের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বলা বাহুল্য।

উল্লেখ্য, রাশার প্রথম ছবি ‘আদাজ’ বক্স অফিসে ব্যর্থ হয়। প্রায় ৮০ কোটি টাকা বাজেটের একটা সিনেমা মাত্র ১০ কোটি টাকার ব্যবসা করেছিল।তবে এই ছবিতে রাশার নাচ দর্শকদের মন কেড়েছে। বিশেষ করে ‘ওয়ে আম্মা’ গানে তাঁর পারফরম্যান্স দর্শকদের কাছে প্রশংসিত হয়। তবে প্রথম ছবির ব্যর্থতার পর রাশা নিজেকে নতুন করে প্রমাণ করতে চাইছে।অভয় ভার্মার সঙ্গে এই নতুন জুটি দর্শকদের মন কাড়তে পারে কিনা, সেটাই এখন দেখার।

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

লাইভ ম্যাচে জয় শ্রী রাম! পকেট থেকে চিরকুট বের করে কী বার্তা দিলেন আইপিএল ক্রিকেটার?

হস্টেলের রুমে নারকীয় নির্যাতন! বন্ধুরা মিলে যা করলেন তরুণীর সাথে..ভাইরাল ভিডিও

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা