রেড রোড কার্নিভালে চাঁদের হাট, আদিবাসীদের সঙ্গে নৃত্যে অংশগ্রহণ মুখ্যমন্ত্রী-সহ মিঠাইদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টি মাথার উপর কড়া নাড়লেও সবকিছু উপেক্ষা করে বিকেল ৪ টে থেকেই শুরু হয়েছে রেড রোড কার্ণিভ্যাল। কলকাতার দুর্গা পুজো ইউনেস্কো সন্মান বা হেরিটেজ তকমা পাওয়ার পর প্রথম রেড রোড কার্ণিভ্যাল আজ। প্রতিবছর দুর্গাপুজোর দুই থেকে তিন দিনের মাথাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় কলকাতার রেড রোড একেবারে রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে পুজো কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সটান দাঁড়িয়ে থেকে সবটা সামলান নিজের হাতে। থাকে প্রচুর পুলিশি তৎপরতা।

নানারকম থিমে থিমে সেজে ওঠে এদিনের কার্নিভ্যাল অনুষ্ঠান। দু-বছর পর করোনা আবহ কাটিয়ে ২০২২ এর দুর্গাপুজো একেবারে পুরোনো ধাঁচেই ফিরে এসেছে। যদিও কলকাতায় দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছিল গত ১ সেপ্টেম্বর থেকেই, কারণ ওইদিনি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কো আখ্যা পেয়েছিল। ঠিক জাঁকজমকপূর্ন অনুষ্ঠানের মাধ্যমেই দুর্গাপুজোর সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র সেজে উঠেছিল একাধিক থিমের সজ্জায়। পুজোর শুরুর কয়েকদিন আগে থেকেই কলকাতার রাস্তায় রাস্তায় জমেছির ব্যপক ভিড়। সাধারণত দশমীর দিনই পাড়ায় পাড়ায় বারোয়ারি পুজো এবং কলকাতা সহ শহরতলির বেশিরভাগ ঠাকুরই বিসর্জন হলেও থেকে যায় কলকাতার বিখ্যাত বিখ্যাত পুজো মণ্ডপগুলি। সেই ঠাকুরগুলির নানা পজেশন নিয়ে বিসর্জন দেওয়ার জন্যেই এই পুজো কার্ণিভ্যালের আয়োজন করা কলকাতার রাজপথে। এবারে প্রায় ৯৫ টি ঠাকুর রেড রোডে রাজত্ব করবে। এই ক্লাবগুলির কর্তৃপক্ষরা নিজেদের মণ্ডপের বিশেষ আকর্ষণ গোটা বাংলার কাছে তুলে ধরার জন্যে নানারকম নাচ-গানের আয়োজন করেছে। আর এদিনের এটাই বিশেষ আকর্ষণ। এরপরেই বিসর্জনের উদ্দেশ্যে ঠাকুরকে বাবুঘাটে নিয়ে যাওয়া হবে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত থাকেন রাজনৈতিক মহল থেকে নানা নাট্য ব্যক্তিত্বরাও। থাকেন বাংলার বড় এবং ছোট দুই বিনোদন মাধ্যমেরই তারকারা। এবার যেমন রয়েছেন, সৌমিতৃষা, ঋতিকা, সায়ন্তিকা, ভাস্বর ইত্যাদি জনপ্রিয় তারকারা। তাঁরা শুধু অনুষ্ঠান দেখছেন তাই নয়, বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষের দ্বারা আয়োজন বিভিন্ন নাচ-গানে অংশও নিচ্ছেন। যেমন, সুঁকিয়া স্ট্রিটের আদিবাসী নাচে অংশই নিয়েছিলেন মিঠাই সায়ন্তিকাসহ সবাই, আদিবাসীদের সঙ্গে হাত মিলিয়ে নাচলেন তাঁরা। এমনকি তাঁদের সঙ্গে যোগ দিলেন বাংলার অগ্নি-কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নানারকম সহযোগিতা করছেন সবাইকে। সবার সঙ্গে গিয়ে ছবিও তুলছেন।

প্রসঙ্গত, গত দু’বছর অতিমারির কারণে রেড রোডে পুজো কার্নিভাল বন্ধ ছিল। তাই এই বছর নয়া উদ্যমে কার্নিভালের আয়োজন করা হয়েছে। দুর্গাপুজো এ বছর পেয়েছে বিশ্বজনীন স্বীকৃতি। ইউনেসকোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি’-র তালিকায় ঠাঁই পেয়েছে কলকাতার দুর্গোৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বহু বিশিষ্ট জন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। রয়েছেন ইউনেসকোর প্রতিনিধিরাও।

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’