কিম কার্দাশিয়ান থেকে নিক-প্রিয়াঙ্কা, আম্বানি পুত্রের বিয়েতে হাজির ভিআইপিদের তালিকা

ইতিমধ্যেই মুকেশ-নীতা আম্বানির স্বপ্নের ভূমি অ্যান্টালিয়া সেজে উঠেছে রাজকীয় মেজাজে। আর গত ১ সপ্তাহ ধরে চলছে তাঁদের প্রাক বিয়ের অনুষ্ঠান। যেখানে বলিউডের পাশাপাশি দক্ষিণী তারকারাও অংশ নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে অপেক্ষার অবসান! ১২ জুলাই মুম্বইতেই বসতে চলেছে শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের রাজকীয় বিয়ের আসর। বছরের শুরু থেকেই অনন্ত-রাধিকার বিয়ে নিয়ে গোটা দেশের পাখির চোখ। তাঁদের দু দুবার প্রি-ওয়েডিং অনুষ্ঠান দেখেছেন গোটা দেশ। একটি দেশের বাইরে এবং অন্যটি দেশের মধ্যেই। যেখানে চমকের শেষ ছিল না। প্রায় ১০০০ কোটি খরচ করেছেন। অবশেষে মুম্বইতেই বসছে অনন্ত-রাধিকার বিয়ের আসর। ইতিমধ্যেই মুকেশ-নীতা আম্বানির স্বপ্নের ভূমি অ্যান্টালিয়া সেজে উঠেছে রাজকীয় মেজাজে। আর গত ১ সপ্তাহ ধরে চলছে তাঁদের প্রাক বিয়ের অনুষ্ঠান। যেখানে বলিউডের পাশাপাশি দক্ষিণী তারকারাও অংশ নিয়েছেন।

যেখান থেকে তাঁদের ভিডিও-ছবি ক্রমাগত ভাইরাল হয়েই চলেছে। তবে অনন্ত-রাধিকার বিয়েতে স্পেশাল আকর্ষণ হলিউড তারকারা। ইতিমধ্যেই বিশ্বখ্যাত ফ্যাশন কিংবদন্তি কিম কার্দাশিয়ান এবং তাঁর বোন খোলা কার্দাশিয়ান চলে এসেছেন মুম্বইতে। এছাড়াও মুম্বই চলে এসেছেন দেশী গার্ল প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর স্বামী নিক জোনাস।তাঁদেরকে স্বাগত করার ভিডিও ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও ১২ জুলাই অনন্ত-রাধিকার গ্র্যান্ড ওয়েডিংয়ে উপস্থিত থাকবেন গোটা দেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরাও। যাঁদের মধ্যে আছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিবরাজ চৌহান, যোগী আদিত্যনাথ, এম কে স্ট্যালিন, একনাথ শিন্ডে, এন চন্দ্রবাবু নাইডু, রামনাথ কোভিন্দ, উদ্ভব ঠাকরে, অখিলেশ যাদব প্রমুখ। দেশ ও বিশেষ আন্তর্জাতিক তারকাদের মধ্যে রয়েছেন, কিম কার্দাশিয়ান, মাইক টাইসন, জন সেনা, নিক জোনাস, প্রিয়াঙ্কা চোপড়া, সলমান খান, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, আমির খান, ঐশ্বর্য রাই বচ্চন প্রমুখ। এছাড়াও থাকবেন একাধিক আন্তর্জাতিক শিল্পপতিরা। দিন কয়েক আগে তাঁদের সঙ্গীতে অনুষ্ঠান করে গেছেন বিশ্বখ্যাত পপ তারকা জুস্তিন বিবারও।

১২ জুলাই গোটা দিনভর মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের বিয়ে জাঁকজমক ও বাড়াবাড়ি টক অফ দ্য টাউন। আজ রিলায়েন্সের মালিকানাধীন জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার, বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অনন্ত-রাধিকা তাঁদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করবেন। অনন্ত এবং রধিকার বিবাহ বা শুভ বিভা ১৩ জুলাই শুভ আশীর্বাদ, ১৪ জুলাই মঙ্গল উৎসব দিয়ে তাঁদের বিয়ের অনুষ্ঠান শেষ হবে। তবে বিয়ের অতিথি তালিকায় ক্রীড়া ব্যক্তিত্বের পাশাপাশি দক্ষিণী তারকারাও উপস্থিত থাকবেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল