টিআরপিতে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর, শীর্ষাসন কার দখলে?

চমকপ্রদ রদবদল ঘটিয়ে এই সপ্তাহের বেঙ্গল টপার হয়েছে জি বাংলার জগদ্ধাত্রী, দ্বিতীয় স্থান দখলে রয়েছে পরিণীতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার TRP আসার কথা থাকলেও এ সপ্তাহে একদিন পরে শুক্রবার এল TRP-র তালিকা। TRP মানেই বাংলা ধারাবাহিকের রিপোর্ট কার্ড। দুরু দুরু বুকে থাকেন ধারাবাহিকের নির্মাতা থেকে কলাকুশলীরা। সপ্তাহজুড়ে কোন ধারাবাহিক দর্শকদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে, সবটাই রিপোর্ট দেয় TRP-র রেটিং চার্ট। আর TRP-তে খারাপ ফলাফল করলে সেই ধারাবাহিকের বিদায় ঘন্টা বেজে যায়। যাই হোক, গত কয়েক সপ্তাহ জুড়েই টিআরপিতে শীর্ষাসন দখল করে রেখেছিল জি বাংলার পরিণীতা। কিন্তু গত দু সপ্তাহে টিআরপির শীর্ষে দেখা যায়নি পরিণীতাকে। সেই জায়গায় রাজত্ব করছে ‘জগদ্ধাত্রী’। পাশাপাশি নতুন ধারাবাহিকগুলিও টিআরপিতে বেশ আসর জমিয়ে নিয়েছে। যার ফলে ধীরে ধীরে জায়গা হারাচ্ছে জি বাংলার ফুলকি, কথা, স্টার জলসার গীতারা। অন্যদিকে শুরু থেকেই টিআরপিতে খেল দেখাচ্ছে স্টার জলসার পরিণীতা। শুরু থেকেই TRP-র একটু উঁচুতেই স্থান নিয়েছিল এই ধারাবাহিক। মাঝে কয়েক সপ্তাহ তার জায়গা দখল করেছিল জগদ্ধাত্রী। সেই জায়গাই ধরে রেখেছে জি বাংলার এই ধারাবাহিক। চলুন চটপট জেনে নেওয়া যাক, টিআরপিতে কে পেল সেরার চকমা আর কার মুখ পুড়ল!

চমকপ্রদ রদবদল ঘটিয়ে এই সপ্তাহের বেঙ্গল টপার হয়েছে জি বাংলার জগদ্ধাত্রী, দ্বিতীয় স্থান দখলে রয়েছে পরিণীতা। আর তৃতীয় স্থানে বাজিমাত ফুলকি-র, চতুর্থস্থানে রয়েছে পরশুরাম এবং পঞ্চমস্থান দখলে রয়েছে রাঙামতী তীরন্দাজের।

দেখে নিন সেরা দশের তালিকা… 

প্রথম: জগদ্ধাত্রী (জি বাংলা) ৭.১

দ্বিতীয়: পরিণীতা (জি বাংলা) ৬.৬

তৃতীয়: ফুলকি (জি বাংলা) ৬.৫

চতুর্থ: পরশুরাম (স্টার জলসা) ৬.২

পঞ্চম: রাঙামতী তীরন্দাজ (স্টার জলসা) ৬.০

ষষ্ঠ: গৃহপ্রবেশ (স্টার জলসা) ৫.৬

সপ্তম: কথা (জি বাংলা) ৫.৫

অষ্টম: চিরদিন তুমি যে আমার (জি বাংলা), চিরসখা (স্টার জলসা) ৫.৪

নবম: গীতা LLB (স্টার জলসা) ৫.০

দশম: কোন গোপনে মন ভেসেছে (জি বাংলা) ৪.৯

নন ফিকশন

দিদি নং 1: জি বাংলা ৩.৪
ডান্স বাংলা ডান্স: ৩.৭

ভারতীয় রেলে ১২১৫টি স্টেশন মাস্টার পদে কর্মী নিয়োগ, আজই করুন আবেদন!

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি সহ আসছে Motorola Signature 27 

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

৬ নাকি ৭ নভেম্বর, কবে পালিত হবে ধনতেরাস? জানুন শুভ মুহূর্ত!

শনির নক্ষত্র বদলে ১০০ দিন ৫ রাশির জীবনে উপচে পড়বে সুখ!

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে