প্রাক্তন স্ত্রীর ছবিতে অডিশন দিয়েও নাকি বাদ পড়েন আমির, কেন?

ছবিতে আমির খানের সম্ভাব্য বিশেষ উপস্থিতি থাকতে পারে৷ ছবিতে আমির মনোহর চরিত্রে অভিনয়ের জন্যে প্রথমে অডিশন দিয়ে ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়ের বিয়ের পর থেকেই কাজে মনোযোগ দিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। লাল সিং চাড্ডার পর আমির খান একপ্রকার মনস্থির করেছিলেন যে, কিছুদিন বিরতি নেবেন তিনি, এক্ষুনি নতুন কোনও প্রজেক্টে চুক্তি করবেন না অভিনেতা। কিন্তু প্রতিজ্ঞাভঙ্গ অভিনেতা নিজেই। যাই হোক, তাঁর পরবর্তী ছবির নাম, ‘সিতারে জমিন পার’, যেটি ২০২৪ সালের খ্রিস্টমাসের সময় রিলিজ হওয়ার কথা। গত মাসেই হয়েছে আমির খানের মেয়ে ইরা খানের বিয়ে। মেয়ের বিয়েতে বাবার সমস্ত দায়িত্ব পালন করেছেন আমির খান। সেখানে দেখা মিলেছিল অভিনেতার দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাও-এরও। আমির খানের সঙ্গে হয়তো তাঁর লিগেলি সম্পর্ক নেই, কিন্তু এখনও তাঁরা নিজেদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন।

যাই হোক, কিরণ রাও-এর আগামী ছবি ‘লাপাতা লেডিস’-এর প্রযোজকও আমির খান সংস্থা। এই ছবির মাধ্যমে উল্লেখযোগ্য বিরতির পরে ফের পরিচালকের চেয়ারে বসছেন কিরণ রাও। কিন্তু জানেন কী, লাপাতা লেডিসে আমির খানও অভিনয় করতে চেয়ে ছিলেন, কিন্তু পরে অভিনেতা রবি কিষানকে দেখে ভয় পেয়ে যান অভিনেতা। বলেন, তিনিই পারফেক্ট ছবির জন্যে আমি নই! সম্প্রতি একটি সাক্ষাৎকারে, কিরণ ছবিটির কাস্টিং প্রক্রিয়া সম্পর্কে আকর্ষণীয় তথ্য প্রকাশ করেছেন। জানান, আমির নিজেই সিনেমার একটি গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য অডিশন দিয়েছিলেন। কিন্তু পরে রবি কিশানের অডিশন পর্যালোচনা করার পরে, তিনি শেষ পর্যন্ত আমিরকে এই অংশের জন্য প্রত্যাখ্যান করেন। দ্য উইকের সঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে, কিরণ রাও বলেন, ছবিতে আমির খানের সম্ভাব্য বিশেষ উপস্থিতি থাকতে পারে৷ ছবিতে আমির মনোহর চরিত্রে অভিনয়ের জন্যে প্রথমে অডিশন দিয়েছিলেন। কিন্তু পর্যালোচনা করার পর অবশেষে রবি কিশান এই চরিত্রে অভিনয়ের সুযোগ পান। তবে আমির চরিত্রটির প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়েছিলেন। এমনকি পোশাক এবং মেকআপ পরীক্ষাও করেছিলেন। এরপর কিরণ কৌতুক পূর্ণভাবে বলেন, “আমি আমির খানকে প্রত্যাখ্যান করেছি।

আর আমির সম্পূর্ণভাবে আলোচনার শেষে সিদ্ধান্ত নিয়েছিলেন। কিরণ প্রকাশ করেছে যে আমির বিশ্বাস করেছিলেন কিষাণ এই ভূমিকায় একটি অনন্য মাত্রা নিয়ে আসবে। তিনি রবি কিষানের অভিনয়ের প্রশংসা করেও বলেন যে তিনিই এই চরিত্রের জন্যে পারফেক্ট। আসলে ছবিতে গ্রামের পরিস্থিতি দেখানো হবে, তাই এখানে অভিনেতাদের স্বতন্ত্রতার উপর জোর দেওয়া হয়েছিল, কিন্তু আমির শারীরিক এবং মুখের দিক থেকে যথেষ্ঠ গ্ল্যামারাস, তাই তাঁকে এই চরিত্রে মানাচ্ছিল না। বলিউড ফিল্মে দেখা যায় তার থেকে কিছুটা আলাদা মাপকাঠিতে তৈরি হতে চলেছে এই ছবি। যেখানে রবি কিষান মানিয়ে গিয়েছিল। ছবিতে অভিনয় করছেন, নিতানশী গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম, এবং রবি কিষাণ। Jio Studios দ্বারা উপস্থাপিত, ছবিটি পরিচালনা করেছেন পরিচালক কিরণ রাও এবং প্রযোজনা করেছেন আমির খান এবং জ্যোতি দেশপান্ডে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫