‘ভারতীয় সৈন্যদেরকে ঘিরে রসিকতা’, রিচা চাড্ডার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি

ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (পিওকে) ফেরত নিতে প্রস্তুত। আর তখনই রিচা তাঁর বিবৃতি রি টুইট করে ভারতীয় সৈন্যদের উপহাস করে বলেন,  "গালওয়ান হাই"।

Share:

নিজস্ব প্রতিনিধি: সবেমাত্র বিয়ে হল তার মধ্যেই বিপাকে অভিনেত্রী রিচা চাড্ডা। কেন, বরাবরই নেটমাধ্যমে স্পষ্ট বক্তা রিচা, মাঝে মধ্যেই নানারকম ঘটনায় সোশ্যাল মিডিয়ায় এসে প্রতিবাদ করতে দেখা যায় রিচার। কিছুদিন আগেই দীর্ঘদিনের প্রেমিক আলি ফজলের সঙ্গে বিয়ে হয়েছে রিচার। তবে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে অভিনেত্রী রিচা চাড্ডার আপত্তিকর মন্তব্য ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে নেটমাধ্যমে। চরম নিন্দা করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত। এমনকী প্রবীণ নির্মাতা অভিনেত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আসলে বৃহস্পতিবার রিচা ভারতীয় সেনাবাহিনীদের, বিশেষ করে গালওয়ান শহীদদের শহীদদের অবমাননা ও উপহাস করার জন্য তাঁর বিরুদ্ধে চটেছে গোটা নেটপাড়া। রিচার বিরুদ্ধে অভিযোগ তিনি, ২০২০ সালে গালওয়ানে ভারত-চীন সংঘর্ষের সময় জওয়ানদের আত্মত্যাগকে উপহাস করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীকে অসম্মান করেছেন। লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বিবৃতিতে বলেন, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (পিওকে) ফেরত নিতে প্রস্তুত। আর তখনই রিচা তাঁর বিবৃতি রি টুইট করে ভারতীয় সৈন্যদের উপহাস করে বলেন,  “গালওয়ান হাই”। আর অভিনেত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসা মাত্রই ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা রিচার বিরুদ্ধে রীতিমতো হামলে পড়েন। এবং বেশ কয়েকটি পোস্টে তাঁকে ‘লজ্জাজনক’ এবং ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেছেন অনেকেই।

ইতিমধ্যেই অভিনেত্রী তাঁর বিরূপ টুইটের জন্য ক্ষমা চেয়েছেন। টুইটারে গিয়ে তিনি একটি বড় নোট পোস্ট করে জানিয়েছেন, কীভাবে দেশের জন্য তাঁদের জীবন দিয়েছেন সৈন্যরা। যদি তাঁর টুইটটি কারও কাছে কষ্টের হয়ে থাকে তবে তিনি ক্ষমাপ্রার্থী। এটি অনিচ্ছাকৃত ছিল। সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল রিচা চাড্ডার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং তাঁর মন্তব্যকে “লজ্জাজনক” বলে অভিহিত করেছেন।

জিন্দাল অভিযোগে বলেছেন যে, অভিনেত্রীর দেওয়া বিবৃতিটি উস্কানিমূলক এবং যা শুনে ‘জনসাধারণ হয়রানের মধ্যে পড়তে পারেন। এবং সেনাবাহিনীর প্রতি ভারতীয়রা অসম্মান দেখাতে পারেন। আইপিসির 126, 505 ধারা অনুযায়ী বিনীত জিন্দাল দিল্লির পুলিশ কমিশনারের কাছে রিচার বিরুদ্ধে একটি অভিযোগে দায়ের করেছেন। তিনিও চাড্ডার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি তুলেছেন।

বিনীত জিন্দাল বলেছেন, “রিচা চাড্ডা আমাদের ভারতীয় সেনা সৈন্যদের উপহাস করছে এবং অসম্মান করছে। যারা আমাদের সীমান্ত রক্ষা করতে গালওয়ান উপত্যকায় তাঁদের জীবন উৎসর্গ করেছে। তিনি যেভাবে এই ধরণের অবমাননাকর এবং মানহানিকর বক্তব্য দিচ্ছেন তাতে আমি দিল্লি পুলিশের সিপির কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। আমরা ভারতীয় সেনাবাহিনীদের অনেক সম্মান করি। তাঁদের আত্মত্যাগকে সম্মান করি।”

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক