শত্রুদের দমন করতে একেবারে নতুন অবতারে ঋদ্ধি-খড়ি, গল্পে নতুন চমক

ঋদ্ধিও অবাক হয়ে গেলেন। তিনি খড়ির সব পরিকল্পনার কথা জানলেও এটা হয়তো জানতেন না। শেষ মুহূর্তে খড়ি এক্কেবারে ছক্কা হাঁকিয়ে সিংহ রায়দের ব্যবসা বাঁচালেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্টার জলসার ধারাবাহিক ‘গাঁটছড়া’র জনপ্রিয়তা ইতিমধ্যেই তুঙ্গে। টিআরপি শীর্ষে ওঠার জন্যে গল্পে কত ধরনেরই না টুইস্ট আসছে। তবে এবার যেন সব তোড়-ফোড় করে দিল ঋদ্ধি-খড়ির জুটি। শত্রুকে দমন করতে মাঠে নামলেন ঋদ্ধি-খড়ি একসঙ্গে। এখন ধারাবাহিকে দেখানো হচ্ছে, ঋদ্ধিমানের ব্যবসা একেবারে তলানিতে ঠেকেছে। কারণ এখন সিংহ রায়দের মুখোমুখি হয়েছেন দত্তরা। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দু পক্ষের মধ্যেই। এদিকে ষড়যন্ত্র করে খড়ির বানানো সব গয়নার ডিজাইন নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছেন দত্তরা। তাঁরা সিংহ রায়দের রীতিমত পরাস্ত করতে মাঠে নেমেছেন যে দত্তরা, তা জানতে বাকি নেই কারুরই।

গল্পে টুইস্টের পর টুইস্ট। দত্তরা বিভিন্নভাবেই বাগে আনতে চাইছেন সিংহ রায়দের। যদিও ঋদ্ধি-খড়িও কম যান না। তাঁরাও বিভিন্ন কারসাজি করে দত্তদের পরাস্ত করতে চাইছেন। এদিকে সামনেই ফ্যাশন প্রতিযোগীতা যেখানে নিজেদের ডিজাইন পেশ করবেন দত্ত এবং সিংহ রায় সবাই। এদিকে সিংহ রায়দের গয়নার ডিজাইন সবটাই জেনে গিয়েছে দত্তরা। এদিকে ঋদ্ধি-খড়ি দুজনেই ঝগড়ার নাটক করছেন। এটাও দত্তদের পরাস্ত করার একটি মোক্ষম চাল। যাই হোক, এদিকে প্রতিযোগিতার দিনও চলে এসেছে। সেই এপিসোড এখনও না দেখালেও সম্প্রতি নতুন প্রোমো এসেছে। যেখানে দেখা যাচ্ছে, অনুষ্ঠানে দত্তরা তাঁদের গয়নার ডিজাইন একেকটা মডেলদের গায়ে পরিয়ে সামনে আনলেও সেখানেই ঘটল বিপত্তি। কারন দত্তরা টাকা দিয়ে সিংহ রায়দের সব মডেল কিনে নিলে ঋদ্ধিরা স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যান। এবার সেখানেই মোক্ষম চাল চালেন খড়ি। মডেলদের ঘাটতি পূরণ করতে সিংহ রায়দের সব মহিলাদেরকেই মডেল সাজালেন খড়ি।

যেখানে ছিল, ঋদ্ধির মা-কাকি, পিসি, বোন, দ্যুতি এবং স্বয়ং খড়ি। নিজেদের ব্যবসার নতুন ডিজাইন করা গয়না পরেই প্রকাশ্যে মঞ্চে এলেন সবাই একেবারে মডেল রূপে। যা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেল দত্তদের। ঋদ্ধিও অবাক হয়ে গেলেন। তিনি খড়ির সব পরিকল্পনার কথা জানলেও এটা হয়তো জানতেন না। শেষ মুহূর্তে খড়ি এক্কেবারে ছক্কা হাঁকিয়ে সিংহ রায়দের ব্যবসা বাঁচালেন। সঙ্গে নিজেদের নতুন প্রোডাক্টের নামও ঘোষণা করলেন তিনি, যার নাম – গাঁটছড়া। এবার কাহিনী কোন দিকে মোড় নেবে সেটাই দেখার বিষয়।

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!