বিচ্ছেদের মাঝেই কোন নারীর প্রশংসায় মাতলেন ঋষি কৌশিক

Share:

নিজস্ব প্রতিনিধি :  বিচ্ছেদের মাঝেই অন্য তিন নারীর প্রশংসায় মাতলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক। সঙ্গে আবার মিষ্টি হাতে লেখা চিঠিও পেলেন অভিনেতা। জল্পনা উঠছে কে সেই নারীগণ! এরা আর কেউ না! এরা হলেন ৩ জন বিমানসেবিকা।

দাম্পত্য কলহের মাঝেই রাজস্থানে গিয়েছিলেন অভিনেতা তাঁর আাসন্ন কাজের জন্যে। যদিও কোন মাধ্যমের জন্য কাজটা করছেন, সেটা গোপনই রেখেছেন ঋষি। রাজস্থান থেকে ফেরার পথে তিন বিমানসেবিকার থেকে কৃতজ্ঞতা প্রকাশক চিঠি পেয়েছেন অভিনেতা। সেই ৩ নারীর প্রশংসায় মেতেছেন অভিনেতা।

তাঁরা অভিনেতাকে একটি মিষ্টি চিঠি দিয়েছেন। ছোট্ট এই চিরকুটে লেখা , ‘আপনার মিষ্টি ব্যবহার মন ছুঁয়েছে আমাদের।আশা করছি আবার দেখা হবে আপনার সঙ্গে।’ চিঠিতে তিন বিমানসেবিকার নামও উল্লেখ রয়েছে। পাল্টা ওই তিন বিমানসেবিকাকে ধন্যবাদ জানাতে ভোলেন নি ঋষি। পরিষেবা ও আপ্যায়নে মুগ্ধ হয়ে তাঁদের পাল্টা উত্তরও দিয়েছেন তিনি। সেই চিঠি ভাগ করে নিয়ে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘আপনাদের ব্যবহারে মুগ্ধ। ধন্যবাদ তিন জনকে এমন আতিথেয়তার জন্য।’

অভিনেতার জীবনে চলছে বিচ্ছেদের ঝড়। সংসারে অশান্তি আর কলহের শেষ নেই। কিছু দিন আগেই ফেসবুক পোস্ট করে অনুরাগীদের একটা গল্প শুনিয়েছিলেন অভিনেতা।যদিও এই গল্পে কোন নাম ব্যবহার করেন নি অভিনেতা। তবে এই গল্প যে আর কারোর নয়, স্বয়ং ঋষির জীবনেরই গল্প তা আর বুঝতে বাকী থাকে নি কারোর। সম্প্রতি স্বামীর এই পোস্ট নিয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন স্ত্রী দেবযানী। এসবের মাঝেই ফের নতুন কাজে মন দিয়েছেন অভিনেতা। নিজের নতুন কাজের কথা জানান তিনি। ঋষি এক ভিডিয়োয় জানিয়েছেন, ‘খুব শীঘ্রই আসতে চলেছে আমার নতুন কাজ। তোমরা সকলে আমার জন্য প্রার্থনা কর। তোমাদের জন্য রইল শুভকামনা। কাজটা কী এবং কাজটা কোথায় ও কবে আসছে, তা পরে বিশদে জানাব।’

প্রসঙ্গত ঋষি কৌশিক ছোট পর্দার অতি পরিচিত মুখ। ইষ্টি কুটুম, এখানে আকাশ নীল, কুসুম দোলা, কোড়া পাখি, একদিন প্রতিদিন-সহ বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তাঁর জনপ্রিয়তা নেহাত কম নয়। আপাতত ঋষিকে নতুন ছবিতে দেখার জন্য উৎসুক অনুরাগীরা।

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের