সাত সকালে ভোট দিলেন রীতেশ-জেনেলিয়া

দেশের নাগরিক হিসেবে ভোট দেওয়া খুবই 'গুরুত্বপূর্ণ'। দেশের সকল জনগণের ভোট দেওয়া উচিত। এটি আপনার অধিকার, এবং আপনি যদি কোনো পরিবর্তন চান তবে আপনাকে অবশ্যই ভোট দিতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে তৃতীয় দফার ভোটপর্ব। আজ ৭ মে মঙ্গলবার গোটা দেশের ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩ টি আসন জুড়ে চলছে ভোট। মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাত, পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক অংশে জোরকদমে চলছে ভোটপর্ব। আর গণতান্ত্রিক অধিকারে সাধারণ মানুষের সঙ্গে পা মেলাচ্ছেন তারকারাও। সমস্ত ব্যস্ততা কাটিয়ে ঠিক সময়মতো ভোট দিতে নিজ নিজ কেন্দ্রে ভিড় জমাচ্ছেন তারকারা। আগের দু’দফার ভোটেও বেশীরভাগ দক্ষিণী তারকাদের ভোট দিতে দেখা গিয়েছিল। এমনকি তাঁদের দেখতে ভক্তরাও ভিড় জমিয়েছিল, যাতে কিনা রীতিমতো বিপাকে পড়েছিলেন তারকারা, সেই ছবিও প্রকাশ্যে এসেছিল। মঙ্গলবার মহারাষ্ট্রের লাতুরে নিজকেন্দ্রে ভোট দিলেন বলিউডের অন্যতম পাওয়ারফুল দম্পতি রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি’সুজা।

দেশের নাগরিক হিসাবে দায়িত্ব পালন করলেন জনপ্রিয় দম্পতি। বলিউডের প্রথম সারির তারকা জুটি রীতেশ এবং জেনেলিয়া। প্রতি মুহূর্তে তাঁদের রসায়ন দেখে বুঁদ হচ্ছেন সাধারণ মানুষরা। তাঁদের মজার মজার রিল দেখেও মুগ্ধ হয়ে যান নেটিজেনরা। সর্বদা প্রেমে থাকেন এই দম্পতি। এদিন শাশুড়ি এবং স্বামীর সঙ্গে ভোট দিলেন জেনেলিয়া। ভোট দেওয়ার পর আঙুলে কালী দেখিয়ে সাংবাদিকদের ক্যামেরায় পোজও দিলেন জনপ্রিয় দম্পতি। এদিন ভোট দিয়ে বেরিয়ে আসার পর একটি সংবাদমাধ্যমকে, অভিনেত্রী জেনেলিয়া বলেন, “দেশের নাগরিক হিসেবে ভোট দেওয়া খুবই ‘গুরুত্বপূর্ণ’। দেশের সকল জনগণের ভোট দেওয়া উচিত। এটি আপনার অধিকার, এবং আপনি যদি কোনো পরিবর্তন চান তবে আপনাকে অবশ্যই ভোট দিতে হবে।”

 

কাজের ফ্রন্টে, রীতেশ দেশমুখকে পরবর্তীতে বিবেক ওবেরয় এবং আফতাব শিবদাসানির সঙ্গে বহুল প্রতীক্ষিত মাস্তি ৪-এ দেখা যাবে, দীর্ঘ সাত বছর পর তাঁরা আবার একত্রিত হবেন। রীতেশ দেশমুখ ২০২২ সালে বেদের সঙ্গে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন। এদিকে অভিনেতা তাঁর পরবর্তী পরিচালিত ছবি ছত্রপতি শিবাজী মহারাজের কাজে ব্যস্ত। ছত্রপতি শিবাজি মহারাজ ছাড়াও, তাকে অজয় ​​দেবগন-অভিনীত রেইড 2-এও দেখা যাবে। তিনি ছবিতে প্রধান প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করবেন। রাজকুমার গুপ্ত পরিচালিত এবং ভূষণ কুমার, কুমার মঙ্গত পাঠক, অভিষেক পাঠক এবং কৃষাণ কুমার প্রযোজিত। রেইড 2 এই বছরের ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অন্যদিকে, জেনেলিয়া দেশমুখকে শেষ দেখা গিয়েছিল JioCinema রিলিজ, ট্রায়াল পিরিয়ডে। তিনি আমির খান-অভিনীত সিতারে জমিন পার এবং রাধাকৃষ্ণ রেড্ডির পরিচালনায় মহিলা চরিত্রে অভিনয় করবেন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল