বঙ্গে পদ্ম ফুটতেই ১৩ বছর পর মুক্তি পাচ্ছে পরম-রুদ্রর ‘হাওয়া বদল’-এর সিক্যুয়েল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে স্বভূম শিবপুরের ঘাসফুলের বাগানে পদ্ম ফুটিয়ে প্রথমবার জয় পেয়েছেন রুদ্রনীল ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে স্বভূম শিবপুরের ঘাসফুলের বাগানে পদ্ম ফুটিয়ে প্রথমবার জয় পেয়েছেন রুদ্রনীল ঘোষ। একজন নেতার পাশাপাশি তাঁর আরও একটি পরিচয় টলিউডের অভিনেতা হিসেবে। কিন্তু তৃণমূলের শাসনামলে টলিউডে তাঁর স্থান ছিল নগণ্য, তাঁকে একেবারে একঘরে করে দেওয়া হয়েছিল। কারণ রুদ্রনীল তৃণমূলের অন্যায়কে কখনও প্রশ্রয় দেননি। আর আজ পালাবদল হতেই তৃণমূল সমর্থনকারী সেই তারকারাই রুদ্রনীলকে ভাই ভাই বলে গলা জড়িয়ে ধরছেন। তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। সুতরাং রাজ্যের পালাবদলের আবহে টলিউডের গেরুয়া ঝড়। এই মর্মে এবার বন্ধু রুদ্রনীলকে পাশে নিয়ে টলিউডের হাওয়া বদল করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। কী অবাক হচ্ছেন?

আসলে রাজ্যে পালাবদলের আবহে তেরো বছর পর মুক্তি পেতে চলেছে ‘হাওয়া বদল’-এর সিক্যুয়েল ‘আবার হাওয়া বদল’। যে ছবিতে রুদ্র-পরম জুটির কৌতুকপূর্ণ অভিনয় সকলের মন জয় করেছিল। শুক্রবার ছবির ঝলক দিলেন অভিনেতা। যার মাধ্যমে রাইমা সেন, রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়ের আইকনিক ত্রিমূর্তি জুটি আবারও পর্দায় ফিরছে। সঙ্গে নতুন তারকা হিসেবে থাকবেন অনুষা বিশ্বনাথন। আগামী জুনেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে এই ছবি। রাজ্য রাজনীতিতে পালাবদলের আবহে রুদ্রনীল এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের জুটিকে আবারও পর্দায় দেখতে আগ্রহী দর্শকরা।

এই বিষয়ে রুদ্রনীল বলছেন, ছবিটি রিলিজ করতে দেওয়া হচ্ছিল না এতদিন। ২০২৩ সালেই সিনেমাটা রেডি হয়ে গিয়েছিল। গত ডিসেম্বরেই মুক্তির প্ল্যান হয়েছিল। কিন্তু রিলিজ করতে দেওয়া হচ্ছিল না। তারপর নির্বাচনের পরে রিলিজ করার পরিকল্পনা হয়। আর এখন এই ছবি রিলিজের জন্যে বাংলাও সঙ্গ দিচ্ছে। কারণ বাংলায় নাটকীয় হাওয়া বদল হয়েছে। অন্যদিকে পরমব্রত বলছেন, তিনি কখনও কোনও দলের ছিলেন না। তবে তাঁর রাজনৈতিক মতাদর্শ বিজেপির থেকে আলাদা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাতেই বাধা হয়ে দাঁড়াচ্ছিল ছবির মুক্তি। রুদ্র বিজেপির ছিল। তবে এখন তৃণমূলের ভুলগুলো সবার অবগত হয়েছে। যেভাবে বিজেপি জিতেছে, সেটার প্রতি তাঁর সম্পূর্ণ সম্মান আছে। তাই ‘আবার হাওয়া বদল’ ছবির মুক্তি এখনই সঠিক সময়।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স