৩৩ বছরে পা রুক্মিণীর, জন্মদিনে দেবের সঙ্গে কী প্ল্যান ‘বার্থডে গার্ল’-এর

বলিউডেও বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে সনক ছবির মাধ্যমে ডেবিউ করেছেন রুক্মিণী। বৃহস্পতিবার টলিউডের এই মিষ্টি নায়িকার জন্মদিন। বিশেষ দিনে কী প্ল্যান রুক্মিণীর?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ২৭ জুন, টলিউড ডিভা রুক্মিণী মৈত্রর জন্মদিন। যাঁর আরেকটি পরিচয় সুপারস্টার তথা তৃণমূল সাংসদ দেবের প্রেমিকা। যদিও তাঁরা এখনও তাঁদের সম্পর্কের কথা আনুষ্ঠানিক ঘোষণা করেননি। যাই হোক, ভক্তরা তো যা ভাবার ভেবেই নিয়েছেন। এখন শুধু তাঁদের বিয়ের অপেক্ষায় রয়েছেন ভক্তরা। চলতি মাসেই লোকসভা নির্বাচনের ফলফলে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের তৃতীয়বার সাংসদ হিসেবে নিযুক্ত হয়েছেন দেব। আর কাছের মানুষ হিসেবে অভিনেতার সকল কাজে তাঁর পাশে থাকেন রুক্মিণী। সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছে ‘বুমেরাং’ ছবিতে। যাতে প্রথমবার সুপারস্টার জিতের সঙ্গে দেখা গিয়েছে রুক্মিণী। ছবিতে তিনি মহিলা রোবট হিসেবে অভিনয় করেছেন।

তাঁর অভিনয়ও যথেষ্ট প্রশংসিত। শুধু রূপ নয়, পরতে পরতে তিনি বোঝান তিনি কতটা আত্মবিশ্বাসী! দেবের হাত ধরেই টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন রুক্মিণী। প্রথমে ‘চ্যাম্প’, ‘ককপিট’, ব্যোমকেশের সত্যবতী হয়ে পর্দায় বাজিমাত করেছেন রুক্মিণী মৈত্র। মাঝে অবশ্য আবির চট্টোপাধ্যায়ের হাত ধরে ‘সুইজারল্যান্ড’এও অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। মাত্র কয়েক বছর টলিউডে রাজত্ব করেই শীর্ষস্থানে পৌঁছে গিয়েছেন রুক্মিণী। তাঁর অভিনয় এতটাই ভক্তদের মনে যাদুর সৃষ্টি করেছে। তবে শুধু টলিউড নয়। বলিউডেও বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে সনক ছবির মাধ্যমে ডেবিউ করেছেন রুক্মিণী। বৃহস্পতিবার টলিউডের এই মিষ্টি নায়িকার জন্মদিন। বিশেষ দিনে কী প্ল্যান রুক্মিণীর? কিন্তু সম্প্রতি দিল্লির সংসদ ভবনে দেব শপথ রেখেছেন। তবে তিনি এখনও কলকাতায় ফিরেছেন কিনা জানা নেই! তবে কি বিশেষ বান্ধবীর সঙ্গে অভিনয় করবেন না নায়ক? তবে শোনা হয়েছে, এবারের জন্মদিনটা একটু বিশেষভাবেই কাটাবেন রুক্মিণী।

বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার এক শপিং মলে বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে বুমেরাং ছবি দেখবেন অভিনেত্রী। এই ছবি ইতিমধ্যেই বক্স অফিসে রাজ করছে। এমনকী, শিশুরাও অভিনেত্রীর রোবট অবতার পছন্দ করেছে। তাই জন্মদিনের সকালটা তাদের সঙ্গেই কাটাবেন তিনি। কিন্তু দেবের সঙ্গে তাঁর কোনও প্ল্যান আছে কিনা, তা ফাঁস করতে চাননি অভিনেত্রী। তবে দেব যে সারপ্রাইজ প্ল্যান করবেন, তাতে কিন্তু কোনও সন্দেহ নেই। এখন শুধু সময়ের অপেক্ষা। ২০১৭ সালে মুক্তি পায় দেবের ‘চ্যাম্প’। এই ছবির মাধ্যমেই তাঁরা বাস্তবের পাশাপাশি পর্দাতেও সুপারহিট জুটি হয়ে যান। কিন্তু এখনও নিজেদের সম্পর্কের কথা ফাঁস করেননি দেব-রুক্মিণী।

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

দার্জিলিং স্টেশনে টয় ট্রেনের লোকো শেডে ভয়াবহ দুর্ঘটনা! কাঠের ছাদ ভেঙে আহত ৭ রেলকর্মী

মেলবোর্নের মডেলে কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিবহণমন্ত্রীর

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক