আগামী বছরে শুভমনের সঙ্গে বিয়ের গুঞ্জন! তার আগেই সুখবর দিলেন সচীন-কন্যা

মেডিক্যালে সফলভাবে পাশ করেছেন সারা। যদিও এখনও বলিউড বা টিভি তারকা হননি তিনি। কিন্তু তাও সারা তেন্ডুলকর এখন সবচেয়ে পরিচিত সেলিব্রিটিদের মধ্যে একজন। কোনও ডিভা থেকে কোনও অংশে কম নয় তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৩-এর ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন অন্যতম হাইলাইট ছিলেন বিরাট কোহলি এবং তরুণ খেলোয়াড় শুভমন গিল। কারণটা অবশ্যই তাঁদের পার্টনার। মাঠ থেকে অনুষ্কার জন্য বিরাটের ভালোবাসার প্রকাশ, আর শুভমন গিলের গুজব বান্ধবী তথা সচীন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের প্রতিদিন মাঠে উপস্থিত থাকা। এর আগে একাধিকবার সারা তেন্ডুলকরের সঙ্গে শুভমন গিলের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। কিন্তু বিশ্বকাপ ফাইনালের পর এই জল্পনা আরও তীব্র হয়। এদিকে সারা আলি খানের সঙ্গেও শুভমন গিলের সম্পর্কের কথা একসময় খুব চর্চিত হয়েছিল। কিন্তু তা ডাহা মিথ্যা। যাই হোক, আবার এখন শোনা যাচ্ছে, সারা তেন্ডুলকরের সঙ্গেও শুভমনের কোনও সম্পর্ক নেই।

যাই হোক, এত তর্ক-বিতর্কের মাঝেই সম্প্রতি একটি সুখবর দিলেন সারা তেন্ডুলকার। মেডিক্যালে সফলভাবে পাশ করেছেন সারা। যদিও এখনও বলিউড বা টিভি তারকা হননি তিনি। কিন্তু তাও সারা তেন্ডুলকর এখন সবচেয়ে পরিচিত সেলিব্রিটিদের মধ্যে একজন। কোনও ডিভা থেকে কোনও অংশে কম নয় তিনি। সোশ্যাল মিডিয়ায় সবসময়ই সক্রিয় সারা তেন্ডুলকর। ইনস্টাগ্রামে তাঁর পাঁচ মিলিয়নেরও বেশি ফলোয়ার্স। সারা যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন (ইউসিএল) থেকে সম্প্রতি তাঁর পড়াশোনা করেছেন। তিনিও মায়ের মতো মেডিসিনে স্নাতক হলেন, অঞ্জলি তেন্ডুলকার একজন শিশুরোগ বিশেষজ্ঞ। সারার বাবা-মা, শচীন এবং অঞ্জলি লন্ডনে তার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এখন, সারা ইউসিএলে বিজ্ঞানে মাস্টার্স করছিলেন তিনি।

সারা টেন্ডুলকার আজ ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন, তাঁর বিশ্ব বিদ্যালয়ের ফলাফলের দিন। তিনি ইনস্টাগ্রামের গল্পে শেয়ার করেছেন যে, তিনি ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন (ইউসিএল) থেকে বিজ্ঞানে মাস্টার্স সফলভাবে সম্পন্ন করেছেন। গুজব ছিল যে, সারা খুব শীঘ্রই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন। কিন্তু সচীন তেন্ডুলকার এই গুজব গুলিকে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি ডিপফেক ভিডিওর শিকার হয়েছিলেন সারা। ইনস্টাগ্রামে প্রযুক্তির অপব্যবহারের জন্যে তিনি লম্বা একটি পোস্ট লিখে সরব হয়েছিলেন।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন