কাঠগড়ায় মা-সৎকন্যার দ্বন্দ্ব, এশার বিরুদ্ধে ৫০ কোটার মানহানির মামলা দায়ের রূপালির

তবে এ বিষয়ে এতদিন নীরব ছিলেন অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়। কিন্তু এবার মুখ খুললেন অভিনেত্রী। ১১ নভেম্বর, রূপালী গঙ্গোপাধ্যায় তাঁর আইনী প্রতিনিধি, সেলিব্রিটি আইনজীবী সানা রইস খানের সহায়তায় মামলা দায়ের করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সৎকন্যা এশা ভার্মার বিরুদ্ধে এবার মানহানির মামলা দায়ের করলেন, জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়। ‘অনুপমা’ ধারাবাহিকের জন্যে বিশাল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। তবে সম্প্রতি তিনি সম্পূর্ণ ভুল কারণে সংবাদের শিরোনাম হয়েছেন। সম্প্রতি রূপালীর সৎকন্যা এশা ভার্মা, রূপালীর বিরুদ্ধে তার বাবা-মায়ের বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ এনেছিলেন। রূপালির স্বামী, অশ্বিনের প্রথমে স্ত্রী ঘরের সন্তান এশা। সোশ্যাল মিডিয়ায় এশা ভার্মা রূপালির বিরুদ্ধে তাঁর মাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ এনেছিলেন।

এমনকী রূপালি মাঝে মাঝেই ইতালিতে তাঁদের বাড়িতে যেতেন এবং অশ্বিনের সঙ্গে এশার মায়ের বিছানা শেয়ার করতেন। এমনকী এশার মায়ের সমস্ত গহনাও চুরি করে অশ্বিনকে নিয়ে ভারতে চলে আসেন। রূপালিই জোর করে অশ্বিনের প্রথম সংসার ভাঙ্গে। তথা এশার মায়ের সংসার ভাঙ্গে। তবে এ বিষয়ে এতদিন নীরব ছিলেন অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়। কিন্তু এবার মুখ খুললেন অভিনেত্রী। ১১ নভেম্বর, রূপালী গঙ্গোপাধ্যায় তাঁর আইনী প্রতিনিধি, সেলিব্রিটি আইনজীবী সানা রইস খানের সহায়তায় মামলা দায়ের করেছেন।

এশা যিনি বিগ বস ১৭-এর প্রতিযোগীও ছিলেন। মামলায় রূপালী ৫০ কোটি টাকা ক্ষতিপূরণও চেয়েছেন। এবং এশার অন্যায়ভাবে দাবিগুলি অভিনেত্রীর সেলিব্রিটি জীবন কলঙ্কিত করেছে। অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, এশার দাবিগুলি রূপালির ১১ বছর বয়সী ছেলে রুদ্রাংশকে প্রভাবিত করেছে। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে, সানা রইস খানের দল জানিয়েছে, “আমরা রূপালির সৎ কন্যার মিথ্যা এবং ক্ষতিকারক বক্তব্যের জন্যে একটি মানহানির নোটিশ জারি করেছি। কারণ রূপালি এশার ভিত্তিহীন দাবি থেকে তার খ্যাতিকে রক্ষার জন্য এই আইনি পদক্ষেপ নিয়েছেন। এই ভিত্তিহীন অভিযোগগুলি স্পষ্টতই রূপালি গঙ্গোপাধ্যায়ের সুনামকে ক্ষতিগ্রস্থ করেছে।” এশা ভার্মা অশ্বিন ভার্মা এবং তার প্রাক্তন স্ত্রী স্বপ্না ভার্মার কন্যা, তাঁদের ২০০৮ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায়। অশ্বিন পরে ২০১৩ সালে রূপালী গঙ্গোপাধ্যায় কে বিয়ে করেন এবং একই বছর এই দম্পতি তাদের ছেলে রুদ্রাংশকে স্বাগত জানায়।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল