ধর্ষণের অভিযোগে গ্রেফতার ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক নোবেল

Share:

নিজস্ব প্রতিনিধি: নারী নির্যাতনের দায়ে ‘সা রে গা মা পা’ খ্যাত বাংলাদেশি সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করল ডেমরা থানার পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার (২০ মে) ডেমরার শারুরিয়ার আমতলায় গায়কের বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ। এদিন দুপুরেই তাঁকে আদালতে নিয়ে যাওয়া হবে বলে জানা যায়।

এই বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

জানা গিয়েছে, এক নারীকে নির্যাতন সহ ধর্ষণ করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। তার ভিত্তিতেই সোমবার গভীর রাত ২ টোর দিকে সারুলিয়া থেকে নোবেলকে গ্রেফতার করা হয়।

প্রায়ই নানা কারণে নোবেলকে সংবাদের শিরনামে দেখতে পাওয়া যায়। তাঁর আচরণ ও ব্যবহারের কারণে বিতর্ক সৃষ্টি হয়। এর আগে একাধিক বিয়ে করার কারণে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন এই গায়ক। তবে একটিও বিবাহিত সম্পর্ক তাঁর টিকে থাকেনি। জানা যায়, ‘সা রে গা মা পা’ খ্যাত এই গায়ক ২০১৯ সালে সালসাবিল মাহমুদ নামে এক মহিলাকে বিয়ে করেন। তবে নোবেলের অতিরিক্ত মাদক আসক্তির কারণে সে সংসারও স্থায়ী হয়নি। তার পর ফের ২০২৩ সালের শেষে সঙ্গীত শিল্পী বিয়ে করেন।

গায়কের এক স্ত্রীর দাবি, অতিরিক্ত মদ্যপান ও একাধিক মহিলার সঙ্গে মেলামেশায় তাঁকে বাধা দিলেই মারধর করত। তার পরই তাঁর স্ত্রী বিবাহ বিচ্ছেদ করেন।

অন্যদিকে, ২০২৩ সালেও নোবেলের বিরুদ্ধে আর্থিক প্রতারণা মামলার দায়ে পুলিশ গ্রেফতার করেছিল। জানা গিয়েছিল, একটা অনুষ্ঠানে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিলেন নোবেল। পরে আর সেই অনুষ্ঠানে যায়নি নোবেল।

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?