প্রকাশ্যে ‘সাবাশ মিতু’-এর ট্রেলার, নেপথ্যে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ইতিহাস

সোমবার প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায়ের 'সাবাশ মিতু' ছবির ট্রেলার। আর এই ছবির মাধ্যমেই সমাজে এক আলাদা বার্তা বয়ে আনতে চলেছেন পরিচালক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায়ের ‘সাবাশ মিতু’ ছবির ট্রেলার। আর এই ছবির মাধ্যমেই সমাজে এক আলাদা বার্তা বয়ে আনতে চলেছেন পরিচালক। ক্রিকেট যে নিছক পুরুষদের খেলা নয়। দক্ষতার সঙ্গে মহিলারাও যে সেই খেলা খেলতে পারেন তা এই ছবির মাধ্যমেই ফুটিয়ে তুলতে চলেছেন সৃজিত। মহিলা ক্রিকেটার ‘মিতালি রাজ’-এর জীবনীচিত্র এই ছবিতে তুলে ধরতে চলেছেন পরিচালক। নামভূমিকায় রয়েছেন তাপসী পান্নু।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন মিতালি রাজ। ভারতে ক্রিকেট এক আলাদা জায়গা পেলেও তা পুরুষদের ক্রিকেট মহিলাদের নয়। আশির দশকের ক্রিকেটার মিতালি রাজ একজন মহিলা ক্রিকেটার হিসাবে তাঁর উত্তরণ, তাঁর স্ট্রাগল এসব কিছুই ছবির পর্দায় তুলে ধরতে চলেছেন সৃজিত।

অবসরপ্রাপ্ত মহিলা ক্রিকেট দলের এই অধিনায়কের ঝুলিতে রয়েছে বহু রেকর্ড। দীর্ঘ কেরিয়ারে রেকর্ড গড়েছেন বহু। চারটি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ওডিআইতে একমাত্র মহিলা ক্রিকেটার হয়ে ৬০০০ রান করেছেন তিনি। ঝুলিতে রয়েছে সাতটি হাফ সেঞ্চুরির রেকর্ড। আর এইসব কিছুর ঝলক এবার দেখা যাবে সৃজিতের পরিচালনায় ‘সাবাশ মিতু’ ছবিতে। দেখে নিন ট্রেলারের ঝলক।

 

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট