মধ্যরাতে সইফ-করিনার বাড়িতে হামলা, ছুরির আঘাতে রক্তাক্ত অভিনেতা, হাসপাতালে ভর্তি

পুলিশ সূত্রের খবর, অজ্ঞাত ব্যক্তি অভিনেতা সইফ আলি খানের বাড়িতে প্রবেশ করার সময় বাড়ির পরিচারিকার সঙ্গে তাঁর তুমুল তর্ক হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ে অভিনেতা সইফ আলি খান ও করিনা কাপুরের বাড়িতে ভয়াবহ হামলা। গুরুতর আহত হয়েছেন সইফ আলি খান, এখন হাসপাতালে ভর্তি। প্রাথমিক সূত্রের খবর, বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) রাত আড়াইটার দিকে তারকা দম্পতির বান্দ্রার বাড়িতে চোর ঢুকেছিল। এ সময় চোর সইফের ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাতে আহত হন সইফ। বর্তমানে লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। জানা গিয়েছে, ঘটনার সময়ে পরিবারের সকলেই ঘুমিয়েছিলেন।

চোরের শব্দ শুনে বাড়ির সকলেই জেগে উঠলে চোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ সূত্রের খবর, অজ্ঞাত ব্যক্তি অভিনেতা সইফ আলি খানের বাড়িতে প্রবেশ করার সময় বাড়ির পরিচারিকার সঙ্গে তাঁর তুমুল তর্ক হয়। যা শোনামাত্রই তড়িঘড়ি সেখানে ছুটে যান সইফ আলি খান। এবং পরিবারকে বাঁচাতে তিনি অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তিকে  শান্ত করার চেষ্টা করেন। তখনই তিনি সাইফ আলি খানকে ৬ বার ছুরি দিয়ে আক্রমণ করেন, যার ফলে অভিনেতা গুরুতরভাবে আহত হন। পুলিশ এই মূহুর্তে বিষয়টি তদন্ত করছেন। এবং বান্দ্রা পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছেন। অপরাধীকে ধরতে একাধিক পুলিশ দল গঠন করা হয়েছে।

একজন সিনিয়র আইপিএস অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, “সইফ আলি খানকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে। তবে চোরের সঙ্গে ধস্তাধস্তিতে সইফ আহত হয়েছেন নাকি তা এখনও স্পষ্ট নয়। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।” এদিকে লীলাবতী হাসপাতালের সিইও চিকিৎসক নীরজ উত্তমানি বলেছেন, “সইফকে তার বাড়িতে এক অজ্ঞাত ব্যক্তি আক্রমণ করেছিল। রাত সাড়ে তিনটে নাগাদ তাঁকে লীলাবতীতে আনা হয়। তার ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। আমরা সেটি অপারেশন করেছি। নিউরোসার্জন নিতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন এবং অ্যানেস্থেটিস্ট নিশা গান্ধি তার অপারেশন করবেন। অস্ত্রোপচারের পরই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এছাড়া সইফের ঘাড়ে আরেকটি আঘাত রয়েছে, সেটিও মূল্যায়ন করা হচ্ছে। তিনি জানান, ভোর সাড়ে ৫টায় অস্ত্রোপচার শুরু হয়েছে এবং এখনও হচ্ছে। হাসপাতালে তার পরিবারের সদস্যরা রয়েছেন।”  ২০১২ সালে বিয়ে করেছেন করিনা এবং সাইফ, তারা মুম্বাইয়ের বান্দ্রা পশ্চিমের সতগুরু শরণ বিল্ডিংয়ে থাকেন। তাঁদের দুই ছেলে, তৈমুর (৮) এবং জেহ (৪) ।

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ