সইফের ওপরে হামলায় এবার যোগসূত্র মিলল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের

লরেন্স বিষ্ণোই দাবি করেছিলেন যে, 'দাবাং' অভিনেতা ১৯৯৮ সালে 'হাম সাথ-সাথ হ্যায়'-এর শুটিংয়ের সময় কালো হরিণ হত্যা করেছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: সইফ আলি খানের মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে ডাকাতি, অভিনেতার উপর প্রাণঘাতী হামলা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) মধ্যরাতে সইফ-করিনার বাড়িতে একজন অজ্ঞাত ব্যক্তি ঢুকে পড়ে। প্রথমে অভিনেতার বাড়ির পরিচারিকার সঙ্গে বিবাদ বাধে, চিৎকার শুনে সইফ ছুটে যান চোরকে ধরতে। আকস্মিকভাবেই চোরের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন অভিনেতা। ছয়বার ছুরির কোপ দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চোর। যদিও ৩ জন ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে। আর অভিনেতার অভিনেতার বাড়ির CCTV-র ফুটেজও প্রকাশ্যে এসেছে। ঘটনার পরেই সইফ আলি খানকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। তবে এখন অভিনেতা ভাল আছেন। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর গলায় বিঁধে থাকা চাকুর টুকরো বের করা হয়েছে।

তবে মুম্বই পুলিশ এই ঘটনার সঙ্গে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগ রয়েছে বলে সন্দেহ করছেন। প্রসঙ্গত, কৃষ্ণসার হত্যা নিয়ে বহুদিন ধরেই লরেন্স বিষ্ণোইয়ের নজরে রয়েছেন সুপারস্টার সলমান খান। একাধিকবার তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে। যার ফলে অভিনেতার নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিছুদিন আগে সলমানের গ্যালাক্সির বাড়িতে বুলেটপ্রুফ ঘাস লাগানো হয়েছে। লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং থেকে বাঁচতে সুপারস্টার কঠোর নিরাপত্তায় মুড়ে রয়েছেন। লরেন্স বিষ্ণোই দাবি করেছিলেন যে, ‘দাবাং’ অভিনেতা ১৯৯৮ সালে ‘হাম সাথ-সাথ হ্যায়’-এর শুটিংয়ের সময় কালো হরিণ হত্যা করেছিলেন। যাকে বিষ্ণোই সম্প্রদায়ের দ্বারা পবিত্র বলে বিবেচিত হয়। এমনকী সলমানের সঙ্গে শত্রুতার জেরে অভিনেতার ঘনিষ্ঠ সহযোগী বাবা সিদ্দিককেও লরেন্স বিষ্ণোই গ্যাং গুলি করে হত্যা করেন।

এই ঘটনার তিন মাস পর সইফ আলি খানের ওপর হামলা হল। গত বছর এপ্রিলেও, সলমান খানের বাসভবনের বাইরে গুলি চালানো হয়েছিল। তবে কি সলমানের ঘনিষ্ঠ বন্ধু বলেই সইফকে টার্গেট করলেন লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং? তা প্রশ্ন রয়েই গেল! তবে এ হামলায় লরেন্স বিষ্ণোইয়ের চক্রের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেননি পুলিশ। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত হাম সাথ-সাথ হ্যায়-ছবিতে শুটিংয়ের সময়ে সলমান খানের বিরুদ্ধে দুটি কৃষ্ণসার শিকারের অভিযোগ উঠেছিল। প্রসঙ্গত, সইফ আলি খানের স্ত্রী করিনা কাপুরের বোন করিশমা কাপুরও এই সিনেমার অংশ ছিলেন। ২০০৬ সালে ‘দাবাং’ তারকাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। তবে রাজস্থান হাইকোর্ট সাজা স্থগিত করেছে। তাই সইফ আলী খানের উপর হামলার ঘটনায় লরেন্স বিষ্ণোই জড়িত থাকতে পারেন বলে অনুমান। এই ঘটনায় ছয়জন আহত হয়েছেন, যার মধ্যে দুজনের ক্ষত গভীর।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!