Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কথা রাখলেন সলমন, ক্যান্সার জয়ী খুদে ভক্তের সঙ্গে দেখা করলেন ভাইজান  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথা দিয়ে কথা রাখলেন বলিউডের ভাইজান সলমন খান। ২০১৮ সালে চার বছর বয়সী খুদে ভক্ত জগনবীরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সলমন । তখন সে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।  সেই সময় ভাইজান  জগনবীরকে কথা দিয়েছিলেন যে সে সুস্থ হয়ে উঠলে ফের দেখা করবেন। এরপর কেটে গিয়েছে ৬ বছর। এইমধ্যেই জগনবীর মোট ৯ টা কেমো নিয়ে মরণরোগকে জয় করে। সলমনকে দ্বিতীয়বার দেখার জন্য সে চিকিৎসাদের কথা অক্ষরে অক্ষরে পালন করে।

শুধু তাই নয় মুখ বুঝে সব কষ্ট সহ্য করে জগনবীর। জগনবীরকে মনোবল জুগিয়েছিলেন অভিনেতা। তিনি তাঁকে বলেছিলেন,  ধৈর্য রাখতে এবং আশা রাখতে যে সে আবার সুস্থ হয়ে উঠবে। সলমনের এই কথা মনে গাঁথে নেয় জগনবীর। তারপর ক্যানসারকে জয়লাভ করে সে। আর  তাঁর এই ক্যান্সার জয়লাভের খবর পেয়ে  জগনবীরের সঙ্গে  ফের আরও একবার দেখা করলেন সলমন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জগনবীরের মা জানিয়েছে, বর্তমানে সে একদম সুস্থ আছে। ২০১৮ সালে জগনবীরের মাথায় একটা টিউমার হয়। আর তাতেই আসতে আসতে ক্ষীণ হচ্ছিল তার দৃষ্টিশক্তি। তখনই তাঁর চলছিল ক্যান্সারের চিকিৎসা। তাই তাঁকে সুস্থ করতে মুম্বাইয়ের এক হাসপাতালে চিকিৎসা শুরু হয়। তবে জগনবীর জানত যে সে সলমনের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। তাই মুম্বাই হাসপাতালে ভর্তি হয়ে সে সলমন খানের জন্য একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর সেই ভিডিও নজরে পড়ে অভিনেতার। এরপরেই সলমন তাকে দেখতে হাসপাতালে আসেন। অভিনেতা দেখতে এসে জানান, জগনবীর সুস্থ হয়ে উঠলে আবার তিনি দেখা করবেন। দীর্ঘ লড়াইয়ের পর বর্তমানে ৯৯ শতাংশ সুস্থ হয়ে উঠেছে জগনবীর। এখন সে  ভর্তি হয়েছে স্কুলে। সেই খবর পেয়েই ফের সলমন জগনবীরের সঙ্গে সাক্ষাৎ করেন।

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে জাহ্নবী, কী জানালেন অভিনেত্রীর বাবা বনি কাপুর?

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ছোড়া হল কাদা

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

নবান্ন সহ সমস্ত সরকারি দফতরের নিরাপত্তার দায়িত্বে নামল কেন্দ্রীয় বাহিনী

দিনের শেষে গণনাকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির মুখ্যমন্ত্রী কে?‌ দলের অন্দরে এখন জোর চর্চা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র